I-Phone-15-পা রাখলো বাজারে, রয়েছে ‘টাইপ সি’ চার্জার, বেড়েছে দামও

দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান। উন্মোচিত হলো আইফোন ১৫ সিরিজ। সেই সঙ্গে অবসান হলো আইফোন নিয়ে অনেক গুঞ্জনের।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাপল পার্কে বাংলাদেশ সময় রাত ১১টায় আইফোন ১৫ সিরিজের পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২, আইওএস ১৭ এবং ওয়াচওএস ১০ উন্মোচন করা হয়।
আইফোন ১৫ সিরিজের দাম
আইফোন ১৫ এর দাম শুরু হবে ৭৯৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১৫ প্লাসের দাম শুরু হচ্ছে ৮৯৯ মার্কিন ডলার থেকে। এ ছাড়া আইফোন ১৫ প্রো ১০৯৯ ডলার এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ১২৯৯ ডলার থেকে শুরু হবে।
আইফোন ১৫ সিরিজে কী থাকছে
প্রত্যাশা মতোই আইফোন ১৫ সিরিজে টাইপ ‘সি’ চার্জার যুক্ত করা হল। যে চার্জার দিয়ে ম্যাক, আইপ্যাড, আইফোন চার্জ দেওয়া যাবে। এমনকি ওই চার্জার দিয়ে এয়ারপডস প্রো’তে ব্যবহারকারীরা চার্জ দিতে পারবেন বলে জানিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।
নতুন মডেলের আইফোনের আকার একই রাখা হয়েছে। গত বছরের ভার্সনের মতো এবার নতুন মডেলের আইফোনের দৈর্ঘ্য হল – ৬.১ ইঞ্চি এবং ৬.৭ ইঞ্চি। পেছনের ক্যামেরার রেজোলিউশন আরও বাড়ানো হয়েছে। যুক্ত হয়েছে এ১৬ প্রসেসর।
আইফোন ১৫ সিরিজে থাকছে এ১৭ বায়োনিক চিপসেট। মিউট বাটনের পরিবর্তে আইফোন ১৫-এ থাকছে নতুন অ্যাকশন বাটন। এ ছাড়া প্রিমিয়াম দুটি মডেলের ফ্রেমে স্টেইনলেস স্টিলের বদলে থাকছে টাইটানিয়াম চেসিস।
আইফোন ১৫ প্রো ম্যাক্স-এ ৬ জিবি র্য্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ। আল্ট্রা ভ্যারিয়েন্টটিতে থাকবে ৮ জিবি র্যাম এবং ২ টেরাবাইট স্টোরেজ, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, আইওএস-১৭ আপডেট, রিভার ওয়ারলেস চার্জিং, ইউএসবি-সি, সলিড-স্টেট পাওয়ার ও ভলিউম বাটন।
Meet iPhone 15 Pro & Pro Max! Powered by A17 Pro, which ushers in a new era of Apple Silicon, these products unlock new performance capabilities, amazing photography, next-level gaming, and more. And with an all-new titanium design, they're our lightest weight Pro models yet! pic.twitter.com/kZxWCPj0Vl
— Tim Cook (@tim_cook) September 12, 2023
কবে কেনা যাবে?
অ্যাপল জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে নতুন ফোনগুলোর অর্ডার নেওয়া শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর থেকে বিশ্বের অন্তত ৪০টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা এটি হাতে পাবেন।