Robot: বিভিন্ন স্বাদের কফি বানিয়ে পরিবেশন করছে রোবট, কাজ করছে স্বচ্ছন্দে

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের ছেংতুতে শুরু হয়েছে ছেংতু ইউনিভার্সিয়াড বা আন্তর্জাতিক ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। এখানে আসা বিদেশি অ্যাথলেটদের অনেকটা চমকে দিয়েছে চীনের নানা প্রযুক্তিপণ্য। বিশেষ করে বিভিন্ন স্বাদের কফি পরিবেশন করতে পারে এমন রোবটগুলো বিস্মিত করেছে সবাইকে। এসব রোবটের সেবা নিয়ে উচ্ছ্বসিত বিভিন্ন দেশ থেকে আসা অ্যাথলেটরা।

কর্তৃপক্ষ জানায়, বিশ্বের ১১৩টি দেশ ও অঞ্চল থেকে আসা সাড়ে ৬ হাজারের বেশি অ্যাথলেটকে দারুণভাবে আলোড়িত করেছে এখানে ব্যবহার করা নানা প্রযুক্তিপণ্য। বিশেষ করে চীনা বিজ্ঞানীদের উদ্ভাবনী দক্ষতা এবং অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে তৈরি নিত্য ব্যবহার্য পণ্য চীন সম্পর্কে ধারণাই পাল্টে দিয়েছে। এমনই একটি আকর্ষণ কফি পরিবেশনকারী রোবট।

দুই হাত দিয়েই কাজ করতে সক্ষম এই রোবট। কফির অর্ডার দেওয়ার পর কেবল একটু সময়ের অপেক্ষা। এই অপেক্ষা ২ মিনিটের বেশি নয়। এর মধ্যেই নিখুতভাবে দারুণ এক কাপ কফি বানিয়ে পরিবেশন করে রোবট। শুধু তা-ই নয়, চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ৭ রকমের স্বাদের কফি বানাতে পারে এ রোবট।

এ দৃশ্য দেখে এবং রোবটের বানানো কফি পান করে নিজের অভিজ্ঞতার কথা জানান অস্ট্রিয়ান ক্রীড়াবিদ ইয়ান নিয়েডারমায়ের। তিনি জানান, কখনো কখনো তার মনে হয় অস্ট্রিয়ার চেয়েও উন্নত প্রযুক্তি ব্যবহার করে চীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *