যে সকল খাবার বাচ্চাদের শারারীক বৃ্দ্ধিতে ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে

শিশু বয়স শারারিক বিকাশে সবচেয়ে উপযুক্ত সময় । আর এই শারারিক বিকাশে আজকাল সন্তানের মায়েরা কত কিছুই না করে থাকে । সুস্থ সুন্দর দেহের অধিকারী করে বাচ্চাদের বেড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের ভুমিকার শেষ নেই । তাই বাচ্চাদের শারারীক বৃ্দ্ধিতে ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এমন সব খাবারের তালিকা দেওয়া হল-

প্রতিদিনের খাদ্যতালিকায় যে খাবারগুলো রাখা প্রয়োজন তা হলো-
ডিম
প্রোটিন জাতীয় খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুকে লম্বা করতে।তাই প্রতিদিন একটি করে ডিম খাদ্য তালিকায় রাখুন। তা সিদ্ধও হতে পারে, আবার ওমলেট করেও খাওয়াতে পারেন।
দুধ
এক গ্লাস দুধে প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেলসহ অনেক ভিটামিন পাওয়া যায় । ভিটামিন ডি, ক্যালসিয়াম দেহের হাড় মজবুত করে তোলে। আপনার শিশু যদি ২ বছরের নিচে হয়, তবে ফুল ক্রিম দুধ খাওয়াতে পারেন । দুধে থাকা ফ্যাট বাচ্চার শরীর এবং মস্তিষ্কের জন্য বেশ উপকারী।এছাড়াও টকদই ও পনির খাওয়াতে পারেন দুধের বদলে।
মুরগির মাংস
মুরগির মাংস প্রায় সব শিশুরাই খেতে অনেক পছন্দ। খাবার তালিকায় মুরগির মাংস রাখতে পারেন। প্রোটিনসমৃদ্ধ এ খাবার শিশুর উচ্চতা বাড়াতে সাহায্য করবে। তবে প্রতিদিন মুরগির মাংস খাওয়ার অভ্যাস তৈরি না করে সপ্তাহে অন্তত এক দিন অতিউত্তম।
পালংশাক
পালংশাকের আরেক নাম সুপার সবজি। পালনশাকে রয়েছে প্রচুর পরিমানের আয়রণ ও ক্যালশিয়াম। এটি শিশুর হাড় মজবুত করার পাশাপাশি আয়রন ও ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে। যা শিশুকে লম্বা করতে সাহায্য করে থাকে।
ফল
ফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে অজ্ঞাত আছেন, এমন লোকের সংখ্যা খুবই কম। ভিটামিন-এ, ভিটামিন-ডি সমৃদ্ধ ফল, যেমন- গাজর, মিষ্টিআলু, আম, পেঁপে, টমেটো, কলা, পিচ ফল ইত্যাদি শিশুর উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে।
এ ফলগুলো আপনার শিশুকে প্রতিদিন খাওয়াতে পারেন।