ত্বক, চুলের সমস্যা! বিটের রস কাজ করবে ম্যাজিকের মতো, বিশ্বাস না হলে আপনিও ব্যবহার করে দেখুন

বিটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন সি। ত্বকের দাগ-ছোপ, বলিরেখার মতো সাধারণ সমস্যাগুলি প্রতিরোধ করে এই বিট।
আয়রন, ফোলেট এবং ভিটামিন সি-এর মতো গুরুত্বপূর্ণ খনিজগুলি চুলের স্বাস্থ্য ভাল রাখতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং অন্যান্য নানা শারীরিক জটিলতা থেকে শরীরে দূষিত পদার্থ বা ‘টক্সিন’ জমতেই পারে। দীর্ঘ দিন ধরে এই দূষিত পদার্থ শরীরে জমতে থাকলে নানা রকম রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। কিন্তু বিটের রস এই সব সমস্যা দূর করতে পারে।
বিটে থাকা ‘বেটালেন্স’ নামক যৌগটি শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। ত্বকে রক্ত সঞ্চালন ভাল হলে ভিতর থেকে ত্বক জেল্লাদার হয়ে ওঠে।
বিটের রসে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বিভিন্ন যৌগ। যা প্রদাহ নাশ করার পাশাপাশি, ত্বকে র্যাশ, ব্রণ বা এগজ়িমার মতো সমস্যাও সারিয়ে তোলে।