আজ থেকেই নিয়মিত পান করুন এই পানীয়, তাহলে কাছেও ঘেঁষবে না এই মারাত্মক রোগ গুলি!

সারাদিন শরীরে এনার্জি ধরে রাখতে অনেকই চা-কফি পান করে থাকেন। কিন্তু আপনি কি জানেন সীমিত পরিমাণে কফি পান করলে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি মিলতে পারে! তাহলে জেনে নিন সীমিত পরিমাণে কফি পানের উপকারিতা সম্পর্কে-
চিন্তা দূর হয়
কফি পান করলে উদ্বেগ বা চিন্তা কমে। তাই, মানসিক চাপ কমাতে আপনি প্রতিদিন সীমিত পরিমাণে কফি পান করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন যে, অতিরিক্ত কফি পানের ফলে স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ে।
ক্লান্তি দূর করে
ক্লান্তি দূর করতেও কফি পান করা যেতে পারে। কফি পান করলে আপনি সতেজ বোধ করবেন।
ত্বকের ক্যান্সারের ঝুঁকি হ্রাস হয়
গবেষণায় দেখা গেছে, নিয়মিত সীমিত পরিমাণে কফি পান করলে ত্বকের ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে পারে।
ডায়াবেটিসের ঝুঁকি কমে
আমেরিকান কেমিকেল সোসাইটির একটি গবেষণা অনুসারে, নিয়মিত তিন থেকে চার কাপ কফি পানের ফলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমে যায়।
কোন সময়ে কফি পান করবেন?
আপনি যদি সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে কফি পানে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে এটিই সঠিক সময়। এই সময়ে কফি পান করা নিরাপদ! আপনি যদি ১২টা থেকে ১টার মধ্যে কফি পান করেন, তবে এই সময়ে কফি পান করা আপনার পক্ষে ক্ষতিকারকও হতে পারে।