ছেলের মা হলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা রিহানা

ছেলের মা হলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা রিহানা। গত ১৩ মে লস অ্যাঞ্জেলসে পুত্র সন্তানের জন্ম দেন রিহানা।

রিহানার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, সন্তানকে নিয়ে বর্তমানে নিজেদের লস অ্যাঞ্জেলসের বাড়িতেই রয়েছেন রিহানা। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন।

ফেব্রুয়ারি মাসের শুরুতেই বয়ফ্রেন্ড এসাপ রকির হাত ধরে নিউইয়র্ক সিটির রাস্তায় বেবিবাম্প নিয়ে হাঁটতে দেখা গিয়েছিল রিহানাকে। ছবিতে স্পষ্ট ধরা পড়েছিল তার বেবিবাম্প, আর সেই শুরু হইচই। ছেলে হওয়ার সুখবর এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি রিহানা, কিন্তু তাতে কী! সবমহল থেকে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াও পিছিয়ে থাকলেন না। সোশ্যাল মিডিয়ায় রিহানাকে মাতৃত্বকে আলিঙ্গন করার জন্য অভিনন্দন বার্তা দিলেন।

রিহানার প্রেগন্যান্সি শ্যুটের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেই ছবির ক্যাপশনে পিগি চপস লেখেন, ‘অভিনন্দন রিহানা’ সঙ্গে জুড়ে দেন একটা হলুদ হার্ট ইমোজি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *