নাম থেকে ‘খান’ পদবি মুছে ফেললেন সীমা

মনের মাঝে দূরত্ব তৈরি হয়েছিল আগেই, এক ছাদের তলায়ও গত কয়েক বছর থাকছিলেন না সোহেল খান ও তাঁর পত্নী সীমা। এবার কাগজে-কলমে আলাদা হওয়ার আবেদন করে ফেলেছেন দুজনে। আর ডিভোর্সের পিটিশন দায়েরের পরই নিজের নামের পাশ থেকে খান পদবি মুছে ফেললেন সীমা।

ইনস্টাগ্রামে সীমা খান নয়, এখন তিনি সীমা কিরণ সচদেব।

কয়েক দিন আগেই মুম্বাইয়ের এক পারিবারিক আদালতে হাজির হয়েছিলেন সোহেল-সীমা। ডিভোর্সের আবেদন জমা দিয়েছেন দুজনে।

সীমার ইনস্টাগ্রাম বায়োতে চোখ রাখে দেখা যাবে লেখা রয়েছে, ‘ফিল্টার ফ্রি জীবন কাটাচ্ছি এই মুহূর্তে’! শুক্রবারই ইনস্টাগ্রাম স্টোরিতে ‘বিশ্বাস’ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন সীমা।

সেখানে লেখা রয়েছে, ‘সব কিছুই ঠিক হয়ে যায় সব শেষে। তোমার জানবার দরকার নেই কিভাবে, তোমায় শুধু বিশ্বাসটা ধরে রাখতে হবে যে সব কিছু ঠিক হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *