কাপুর পরিবারে গৃহযুদ্ধ! বনি কাপুরের ‘পক্ষপাতিত্বে’ মুখ দেখাদেখি বন্ধ জাহ্নবী-শানায়ার?

ভাঙছে কাপুর পরিবারের অটুট বন্ধন? বনি কাপুরের এক জেদেই কি দুই বোনের দূরত্ব?

মুম্বই: বলিউডের অন্দরে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এক নতুন গুঞ্জন। কাপুর পরিবারের দুই প্রিয় বোন জাহ্নবী কাপুর এবং শানায়া কাপুরের মধ্যে কি তবে ফাটল ধরল? একসময় যাঁদের জিম থেকে ডিনার পার্টি— সবখানেই একসঙ্গে দেখা যেত, তাঁদের সম্পর্কের সমীকরণ নাকি এখন বদলে গিয়েছে। আর এই তিক্ততার মূলে রয়েছেন স্বয়ং জাহ্নবীর বাবা তথা প্রযোজক বনি কাপুর।

কেন ক্ষুব্ধ মাহীপ কাপুর?

সূত্র বলছে, বনি কাপুরের ওপর রীতিমতো চটে আছেন শানায়ার মা মাহীপ কাপুর। তাঁর অভিযোগ, বনি কাপুর কেবল নিজের দুই মেয়ে জাহ্নবী এবং খুশির ক্যারিয়ার গড়তেই ব্যস্ত। অথচ ছোট ভাই সঞ্জয় কাপুরের মেয়ে শানায়ার বলিউড ডেবিউ বা ক্যারিয়ারের দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেননি পরিবারের এই বড় ছেলে। শোনা যাচ্ছে, সঞ্জয় কাপুর নিজে দাদার কাছে সাহায্য চেয়েও প্রত্যাখ্যাত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর ‘নীরবতা’ কি ইঙ্গিতপূর্ণ?

শানায়া কাপুর সম্প্রতি আদর্শ গৌরবের বিপরীতে তাঁর দ্বিতীয় ছবি “তু ইয়া ম্যাঁ”-র ঘোষণা করেছেন। সুহানা খান বা অনন্যা পাণ্ডের মতো প্রিয় বান্ধবীরা শুভেচ্ছা জানালেও, তুতো বোন জাহ্নবী কিন্তু অদ্ভুতভাবে নীরব। শানায়ার কোনও পোস্টেই জাহ্নবীর কোনও রিঅ্যাকশন বা কমেন্ট দেখা যায়নি। আর এই ‘সাইলেন্স’ দেখেই নেটিজেনরা নিশ্চিত যে, ভেতরে ভেতরে পরিস্থিতি বেশ উত্তপ্ত।

রেডিটে ভাইরাল পারিবারিক কলহ

পারিবারিক এই টানাপোড়েন এখন রেডিট (Reddit)-এর আলোচনার তুঙ্গে। ব্যবহারকারীদের দাবি, বনি কাপুরের ‘পক্ষপাতিত্ব’ কাপুর পরিবারের দীর্ঘদিনের একতাকে নষ্ট করছে। মাহীপ কাপুর চেয়েছিলেন বনি তাঁর প্রভাব খাটিয়ে শানায়াকে ইন্ডাস্ট্রিতে সেটল করে দিন, কিন্তু বনি সম্পূর্ণভাবে নিজের মেয়েদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকায় বড় ফাটল ধরেছে দুই পরিবারে।

কাপুরদের এই ইগো-ওয়ার এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার হট টপিক। জাহ্নবী কি শেষ পর্যন্ত নীরবতা ভেঙে বোনকে শুভেচ্ছা জানাবেন? নাকি এই দূরত্ব আরও বাড়বে, এখন সেটাই দেখার।