বীরের সঙ্গে বিচ্ছেদ-জল্পনার মাঝেই যশের ‘টক্সিক’ সেলিব্রেশন! মুখে কুলুপ তারা সুতারিয়ার

বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়ার প্রেমের রসায়ন কি তবে ফিকে হয়ে গেল? গত কয়েকদিন ধরে বিচ্ছেদের গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়লেও মুখে একপ্রকার কুলুপ এঁটেছেন তারা। ‘ফিল্মফেয়ার’-এর রিপোর্টে তাঁদের বিচ্ছেদের খবর ঘটা করে জানানো হলেও তারা সুতারিয়া ব্যক্তিগত জীবন নিয়ে নীরবতা বজায় রেখেই সেলিব্রেশনে মেতেছেন তাঁর আসন্ন ছবি ‘টক্সিক’-এর সাফল্য নিয়ে।

বিচ্ছেদের খবরের মাঝে প্রথমবার ইনস্টাগ্রামে পোস্ট করে তারা দেখিয়েছেন কন্নড় সুপারস্টার যশের আগামী ছবি ‘টক্সিক’-এর টিজারের সাফল্য। মাত্র ২৪ ঘণ্টায় ২০০ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে এই ছবির টিজার। সেই পোস্টার শেয়ার করলেও বীরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে স্পিকটি শব্দটিও করেননি তিনি। অন্যদিকে বীর পাহাড়িয়াও এই সাফল্যে তারাকে কোনো অভিনন্দন জানাননি, যা বিচ্ছেদের জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে।

এর আগে এপি ঢিলোর কনসার্টে তারার ঘনিষ্ঠতা ও বীরের অস্বস্তি নিয়ে ভিডিও ভাইরাল হয়েছিল। যদিও তখন ওরি (Orry) এবং বীর নিজে ভিডিওটি ‘এডিটেড’ বলে দাবি করেছিলেন। এমনকি বীর লিখেছিলেন, “সত্যের জয় হবেই।” কিন্তু সেই জয়ের রেশ শেষ পর্যন্ত বিচ্ছেদে গিয়ে ঠেকল কি না, তা নিয়ে ধন্দ কাটছে না অনুরাগীদের মনে।