‘বাংলা ধীরে ধীরে দ্বিতীয় কাশ্মীর হয়ে উঠছে’! এত বিতর্কের পরও মুক্তি পেল ‘বেঙ্গল ফাইলসে’র টিজার

পরিচালক বিবেক অগ্নিহোত্রী মানেই বিতর্কের সূত্রপাত। ‘তাসখন্দ ফাইলস’ বা ‘কাশ্মীর ফাইলস’-এর মতো ছবি দিয়ে তিনি বারবার আলোচনায় এসেছেন। এবার সেই বিতর্কের রেশ ধরেই তিনি আনছেন ‘দ্য বেঙ্গল ফাইলস’। যে ছবির ঘোষণা থেকেই বিতর্ক দানা বেঁধেছিল, তারই টিজার সম্প্রতি প্রকাশ্যে এসেছে। প্রথম ঝলকেই বিবেক স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, এই ছবিও গোটা দেশে ঝড় তুলবে।

টিজারের শুরুতেই এক জোরালো সংলাপ শোনা যায়: “বাংলা ধীরে ধীরে দ্বিতীয় কাশ্মীর হয়ে উঠছে। সাম্প্রদায়িক রাজনীতি কতদিন চলবে আর?” এই প্রশ্নকে সামনে রেখেই বিবেক অগ্নিহোত্রী তার ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির টিজার উন্মোচন করেছেন। প্রথম ঝলকেই দর্শকদের দেখা মিলেছে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস, পল্লবী যোশী-এর মতো দাপুটে অভিনেতাদের। টিজারটি বাংলার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে একটি গভীর বার্তা দিচ্ছে বলেই মনে করা হচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by #IAmBuddha (@iambuddha_films)

২০২২ সালে মুক্তি পেয়েছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তির পরপরই গোটা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল বিবেকের এই ছবি। প্রশংসার পাশাপাশি ব্যাপক বিতর্কের মুখেও পড়েছিলেন বিবেক। তবে সেসবকে পাত্তা না দিয়েই তিনি জানিয়েছিলেন, খুব শীঘ্রই আরও বড় চমক আনতে চলেছেন। সেই সঙ্গেই বিবেক ইঙ্গিত দিয়েছিলেন যে তার এই ছবিতে বাংলার যোগ থাকবে, যা এখন ‘দ্য বেঙ্গল ফাইলস’ আকারে সামনে আসছে।

ছবিটি ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে জানা গেছে। এটি কতটা বিতর্ক সৃষ্টি করে এবং দর্শক কতটা গ্রহণ করে, সেটাই এখন দেখার বিষয়।