১০ কোটি বাজেটের সিনেমার আয় মাত্র ২.৫ হাজার! দেউলিয়া হয়ে যান নির্মাতারা, জানেন কোন সিনেমা?

প্রতি সপ্তাহে বিশ্বজুড়ে সিনেমাহলগুলোতে নতুন নতুন চলচ্চিত্র মুক্তি পায়। কিছু ছবি বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করে, কিছু সমালোচকদের প্রশংসা কুড়ায়, আবার কিছু ছবি মুক্তির পরপরই দর্শকদের মন থেকে হারিয়ে যায়। প্রতিটি ছবির নির্মাতারই প্রধান লক্ষ্য থাকে ছবিটি যেন অন্তত তার নির্মাণ ব্যয় তুলে আনতে পারে, লোকসানের মুখে না পড়ে। আর তাই বাজেট নিয়ে প্রযোজনা সংস্থার কপালে চিন্তার ভাঁজ পড়াটা খুব স্বাভাবিক। তবে আপনি কি এমন একটি হলিউড সিনেমার কথা জানেন, যা বানাতে খরচ হয়েছিল প্রায় ১০ কোটি টাকা, অথচ মুক্তির পর সেটির বক্স অফিস আয় ছিল শুনলে চোখ কপালে উঠবে – মাত্র ২.৫ হাজার টাকা! অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনাই ঘটেছিল।

এই হলিউড থ্রিলার ছবিটির নাম ‘Zyzzyx Road’, মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। বিখ্যাত অভিনেত্রী ক্যাথরিন হেইগেল, লিও গ্রিলো এবং টম সাইজমোরের মতো তারকারা এতে অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন জন পেনি। এত বড় বাজেট এবং পরিচিত মুখ থাকা সত্ত্বেও, ছবিটি মুক্তির পর একেবারেই সাড়া জাগাতে পারেনি।

মুক্তির পর ছবিটি চলেছিল মাত্র ৬ দিন। আর এই ক’দিনে আয় করেছিল মাত্র ২ হাজার টাকা (৩০ ডলার)! চমকপ্রদ তথ্য হলো, ছবিটি আমেরিকার একটি নির্দিষ্ট প্রেক্ষাগৃহে অত্যন্ত সীমিত পরিসরে, মাত্র ৬ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছিল এবং সেখান থেকেই এই নগণ্য পরিমাণ অর্থ আয় হয়।

এই ছবির নির্মাতারা পরবর্তীকালে দেউলিয়া হয়ে যান। যদিও পরবর্তীকালে সিডি এবং ডিভিডি বিক্রির মাধ্যমে ছবিটি প্রায় ৩ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল। তবুও প্রেক্ষাগৃহে প্রদর্শনের ক্ষেত্রে এটি যে সবচেয়ে কম আয় করা ছবির তালিকায় উপরের দিকে স্থান করে নিয়েছে, তা অনস্বীকার্য।