রেমালের দাপটে উরু উরু মন সোহিনীর, শোভন বলছেন…”বলে দাও খুব করে আজ”

রেমাল ঝড়ের তাণ্ডবের পর বৃষ্টিস্নাত দিনে উরু উরু সোহিনীর মন। নায়িকার চোখে কি এখন ‘সবই শোভন’? এই প্রশ্নই উস্কে দিয়েছেন প্রযোজক রানা সরকার, সোহিনীর ইনস্টাগ্রাম রিল দেখে।সোমবার ইনস্টাগ্রাম রিলে সোহিনীর বার্তা, ‘যেমনটা আমি চাই’। নায়িকার সেই চাওয়া-পাওয়ার হিসাব কষতে গিয়ে রানা সরকার নায়িকার সঙ্গে ঠাট্টা করে লেখেন, ‘আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল…’। খানিক বিরক্তির সুরেই সোহিনীর পালটা জবাব, ‘কোনও কাজ নেই তোমার’।

আগামী ১৮ই জুলাই চার হাত এক হবে অভিনেত্রী সোহিনী সরকার ও অভিনেতা শোভন গঙ্গোপাধ্যায়ের।দুজনের একটা অতীত রয়েছে, প্রাক্তনদের ভুলে নতুন ভবিষ্যতের পথে পা বাড়াতে চলেছেন তাঁরা।বিয়ের খবর নিশ্চিত করে সোহিনী বলেছেন, “আমাদের ছবিটা যদি সাক্সেসফুল হয়…”।শোভনও হাসিমুখে বলেছেন, “বলে দাও খুব করে আজ”।

 

View this post on Instagram

 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

সোহিনীর বক্তব্য:”বিয়েটা হলে হবে আর কী… তবে বিয়ে হলে বিয়েটার প্রিমিয়ার হবে না”।বিয়ের আসরে মিডিয়ার অবাধ প্রবেশাধিকার থাকবে না।দুই পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই শুভদৃষ্টি সারবেন সোহিনী।

 

View this post on Instagram

 

A post shared by shovan ganguly 🎧🎵 (@shovan_ganguly)

গত বছর পুজোর ঠিক আগে শুরু হয়েছিল শোভন-সোহিনীর প্রেমের জল্পনা।স্বস্তিকা (দত্ত) সঙ্গে শোভনের ব্রেক আপের পর শুরু হয় তাদের ঘনিষ্ঠতা।রণজয় বিষ্ণুর সঙ্গে একটা সময় প্রেম করেছিলেন সোহিনী।মাসখানেক আগে শোভনের সঙ্গে প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়ে নায়িকা বলেছিলেন তাঁরা ভালো আছেন।

নায়িকার বয়স শোভনের চেয়ে ৬ বছর বেশি।অনেকে মনে করছেন, বিয়েটা টিকবে না।সোহিনীর বিয়ের খবর শুনে কিছু অনুরাগী হতাশও হয়েছেন
বিয়েটা হবে কি না, টিকবে কি না, সেটা সময়ই বলে দেবে। এখন শুধু অপেক্ষা সোহিনী-শোভনের বর-কনের সাজ দেখার।