হিট স্ট্রোকে আক্রান্ত শাহরুখ, কেমন আছেন অভিনেতা? জানালেন বান্ধবী জুহি চাওলা

হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমানে সুস্থবোধ করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন তিনি।
শাহরুখের হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন সহ-অভিনেত্রী জুহি চাওলা। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই শাহরুখ ভালো বোধ করছিলেন না। তবে বুধবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।
জুহি বলেন, ‘আশা করি সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং আইপিএলের ফাইনালে গ্যালারিতে থেকে দলের হয়ে গলা ফাটাবেন।’
এর আগে গত মঙ্গলবার (২১ মে) কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে আহমেদাবাদে হাজির হয়েছিলেন কিং খান। গ্যালারিতে বসেই পুরো ম্যাচ উপভোগ করেন তিনি। কিন্তু ৪৫ ডিগ্রি তাপমাত্রায় ম্যাচ শেষে হোটেলে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
শাহরুখের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে মুম্বাই থেকে আহমেদাবাদে ছুটে আসেন তার স্ত্রী গৌরৗ। সংবাদ সংস্থা এএনআই-এর এক ভিডিওতে দেখা যায়, হাসপাতালের সামনে দাঁড়ানো বিএমডব্লিও একটি গাড়ি থেকে নেমেই দ্রুতগতিতে হেঁটে হাসপাতালে ঢুকেন গৌরী খান।
এদিন হাসপাতালে শাহরুখকে দেখতে হাজির হন অভিনেত্রী জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা। কলকাতা নাইট রাইডার্সে এই দম্পতির অংশিদারিত্ব রয়েছে। এছাড়া দীর্ঘ সময় ধরে শাহরুখ খানের বন্ধু হিসেবে পরিচিত জুহি।সংবাদমাধ্যমকে জুহি জানিয়েছেন, বুধবার রাত থেকে শারীরিক অবস্থা ভাল ছিল না শাহরুখের। কিন্তু বৃহস্পতিবার তিনি অনেকটাই সুস্থ। জুহি বলেছেন, “ঈশ্বরই বাঁচিয়ে দিয়েছে শাহরুখকে।” শাহরুখের দ্রুত আরোগ্য কামনা করেছেন শাহরুখ। সেই সঙ্গে এটাও তিনি জানিয়েছেন, রবিবার (২৬ মে, ২০২৪) দলকে উৎসাহ দিতে মাঠেও হাজির থাকতে পারেন শাহরুখ।