এত বছরের মান অভিমান, অবশেষে সলমনকেই আঁকড়ে ধরলেন ঐশ্বর্য?

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা। ভিডিওতে দেখা যাচ্ছে, ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে আয়োজিত এক পার্টিতে লাল সালোয়ার কামিজ পরিহিতা একজন নারীকে জড়িয়ে ধরে রয়েছেন সলমন খান। ঐশ্বর্যাও ওই পার্টিতে উপস্থিত ছিলেন, লাল রঙের সালোয়ার স্যুট পরে।
অনেকের মনেই প্রশ্ন জাগে, পুরনো গ্লানি ভুলে কি ঐশ্বর্যা সলমনকে জড়িয়ে ধরেছিলেন?
ভাইরাল ভিডিওতে লাল সালোয়ার পরিহিতা নারী আদপে ঐশ্বর্যা রাই নন। বরং তিনি অভিনেতা সূরজ পাঞ্চোলির বোন। মুখ না দেখা যাওয়ায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল।

এত বছর পেরিয়েও ঐশ্বর্যা আজও সলমনের সাথে যোগাযোগ রাখেন না। এক সময় তাদের প্রেম বেশ আলোচিত ছিল। অনেকেই মনে করেছিলেন ঐশ্বর্যাকে বিয়ে করবেন সলমন। কিন্তু অজানা কারণে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়।
বর্তমানে ঐশ্বর্যা স্বামী ও সন্তানের সাথে সুখী সংসার করছেন। অন্যদিকে, সলমন এখনও অবিবাহিত।
ভবিষ্যতে ঐশ্বর্যা ও সলমনের মধ্যে বন্ধুত্ব পুনরুজ্জীবিত হবে কিনা, সেটা সময়ই বলে দেবে।