‘ও মা, সে কী! কাঞ্চনকে জিপ থেকে নামিয়ে দিয়েছে’, শুনে হাসি থামাতে পাচ্ছেন না প্রাক্তন স্ত্রী পিঙ্কি

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসে সম্প্রতি ব্যাপক আলোচিত-সমালোচিত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। সে কারণে এবার নির্বাচনী প্রচারাভিযানের মধ্যেই তাকে গাড়ি থেকে নামিয়ে দিলেন শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে কোন্নগরের স্টেশন রোডে তৃণমূলের পার্টি অফিসের সামনে থেকে প্রচারে বেরিয়েছিলেন শ্রীরামপুরের তিনবারের বিদায়ী সংসদ সদস্য কল্যাণ। উদ্দেশ্য, কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় নিবিড় জনসংযোগ চালানো।

তার সঙ্গে হুড খোলা গাড়িতে আরও কয়েকজনের পাশাপাশি উঠেছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকও। কিন্তু প্রচার শুরুর আগেই কাঞ্চনকে চলে যেতে বলেন কল্যাণ। অগত্যা মনমরা হয়ে গাড়ি থেকে নেমে এক দলীয় কর্মীর মোটরসাইকেলে চড়ে বেরিয়ে যান এ অভিনেতা।

পুরো বিষয়টি জানতে পেরেছেন পিঙ্কি এবং তিনি আকাশ থেকে পড়েছেন। বলেছেন, “ও মা সে কী! কাঞ্চনকে জিপ থেকে নামিয়ে দিয়েছে নাকি।” তারপরই পিঙ্কি বললেন, “কী সব যে হচ্ছে! মহিলারা রিয়্যাক্ট করছেন বলছেন। ও মা! কী বলুন তো, এসব আমার আর ভাল লাগে না জানতে। আমি নিজেকে নিজের মতো গুঁটিয়ে নিয়েছি এই সব থেকে। নিজের মতোই থাকছি।”