তারাপিঠে বিয়ে করেছিলেন অরিজিৎ-কোয়েল, স্ত্রীর সঙ্গে প্রথম কোথায় আলাপ হয়েছিল গায়কের?

বর্তমানে বলিউড গান বলতেই অরিজিৎ সিং-এর নাম ভেসে ওঠে। সাধারণ জীবনযাপন পছন্দ করলেও বারবার বিতর্কের কেন্দ্রে চলে আসেন এই গায়ক।
গানকে ভালোবেসে ক্যারিয়ার শুরু করলেও অরিজিতের শুরুটা ছিল মোটেই সহজ নয়। টানা আট বছর অপেক্ষা করতে হয়েছিল তাকে।
তারপর বলিউডে প্রথম ব্লকবাস্টার গান গাওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অরিজিৎকে। একের পর এক হিট গান দিয়ে মাতিয়ে দিয়েছেন তিনি দর্শকদের।
স্কুটারে চলাফেরা, বাজার করা – সবকিছুতেই অরিজিৎ আজও ঠিক ততটাই স্বাভাবিক।
কোয়েলকে অরিজিৎ চিনতেন শৈশব থেকেই। এক সাক্ষাৎকারে অরিজিৎ বলেছিলেন, তিনিই কোয়েলকে প্রপোজ করেছিলেন।
২০১৪ সালে তারাপীঠের মন্দিরে বিয়ে করেন অরিজিৎ ও কোয়েল। দুই সন্তানকে নিয়ে এখন তাদের সুখের সংসার।
অধিকাংশ শোয়েই সাধারণ দর্শকদের মতোই সামনের সারিতে দাঁড়িয়ে অরিজিতের গান উপভোগ করেন কোয়েল।
অরিজিৎ ও কোয়েল – এই জুটি সকলেরই পছন্দের। হাজার হাজার ভক্ত যেমন অরিজিতকে ভালোবাসেন, তেমনিভাবে অরিজিৎও ব্যক্তিগত জীবনে স্ত্রীকে কতটা আগলে রাখেন, ভালোবাসেন, তার প্রমাণ বারবার ধরা পড়েছে ক্যামেরায়।
সম্প্রতি অম্বানি পরিবারের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অরিজিৎ ও কোয়েল। অম্বানিদের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে এই দম্পতি সকলের নজর কেড়েছিলেন।