জন্মদিনেই সম্পর্কে সিলমোহর? মাঝরাতে ‘প্রেমিকের’ বাহুলগ্না গাঁটছড়ার দ্যুতি, শুভেচ্ছা জানালো ভক্তরা

ইন্দ্রনীল চট্টোপাধ্যায় ও শ্রীমা ভট্টাচার্য, দুজনেই ছোট পর্দার জনপ্রিয় মুখ। ‘গাঁটছড়া’ ধারাবাহিকের দ্যুতি চরিত্রের মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন শ্রীমা। ‘কে আপন কে পর’ খ্যাত ইন্দ্রনীলও ছোট পর্দার দর্শকের কাছে অতি পরিচিত। বেশ কিছুদিন ধরেই স্টুডিও পাড়ায় এই তারকাদ্বয়ের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল।

অতীতে ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীমা জানিয়েছিলেন যে তারা শুধুমাত্র বন্ধু। কিন্তু সময়ের সাথে সাথে তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

২৬ ফেব্রুয়ারি, শ্রীমার জন্মদিনের মধ্যরাতে ইন্দ্রনীলের সাথে বিশেষ দিনটি উদযাপন করেছেন অভিনেত্রী। চর্চিত প্রেমিক ইন্দ্রনীলের কোলে মাথা রেখেছিলেন শ্রীমা। বার্থডে গার্লকে অনেক ভালোবাসা জানিয়েছেন অভিনেতাও।

 

View this post on Instagram

 

A post shared by Shreema Bhattacherjee (@shreemabhattacherjee)

ভালোবাসার মরশুমে এইভাবেই প্রেমে সিলমোহর দিলেন ‘কে আপন কে পর’ খ্যাত অভিনেতা।

জন্মদিনের দিন শ্রীমা জন্মদিনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সপরিবারে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন। সেখানে হাজির ছিলেন ইন্দ্রনীলও। তাকে কেক খাইয়ে দিচ্ছেন অভিনেত্রী। জন্মদিনের সেই বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে শ্রীমা লিখেছেন, “আমার জন্মদিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত।”

এই ছবি ও পোস্ট স্পষ্ট করেই প্রমাণ করছে যে ইন্দ্রনীল ও শ্রীমা এখন প্রেমিক-প্রেমিকা। তাদের এই নতুন সম্পর্ক টেলিভিশন পাড়ায় বেশ আলোড়ন ফেলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Indranil Chatterjee (@officialindranil)

আশা করা যায় এই জুটি ভবিষ্যতেও সুখে শান্তিতে থাকবেন।