ছবির এই শিশুকে চিনতে পারছেন, এখন তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা

আলো ঝলমলে দুনিয়ার তারকাদের নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্ত-অনুরাগীদের। পছন্দের অভিনেতা-অভিনেত্রী কিংবা সংগীতশিল্পী, ছোটবেলায় কি করেছেন, কোথায় থেকেছেন কিংবা কোথায় লেখাপড়া করেছেন-সেসব জানতে চান তারা। এমনকি স্টুডেন্ট লাইফ কিংবা পর্দার বাইরে প্রেমের সম্পর্কে ছিলেন কি না, সবই জানতে চান শুভাকাঙ্ক্ষীরা।
আধুনিকতার ছোঁয়ায় সময়ের সঙ্গে সঙ্গে তারকারাও এখন সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। ফলে সহজেই নেটিজেনদের কাছে নিজেদের তুলে ধরতে পারেন তারকারা। ব্যক্তিগত, পারিবারিক কিংবা ক্যারিয়ার সংশ্লিষ্ট সব বিষয় জানান দেন সোশ্যালে। এতে অবশ্য সহজেই আপডেট রাখা যায় শুভাকাঙ্ক্ষীদের।
সম্প্রতি সোশ্যালে একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে ছোট্ট একটি ছেলেকে দেখা যাচ্ছে। যার গাল ফোলা, মুখের চাহনিও খুবই মিষ্টি। আনমনে তাকিয়ে আছে ভিন্ন দিকে। আর কেউ নন, সাদা রঙের পোশাক পরা এই শিশু বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। বর্তমানে আলোচনায় রয়েছেন তিনি। কয়েকদিন আগেই তার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।
অনেকেই এখনো তাকে চিনতে পারেননি। তবে কেউ কেউ হয়তো ধারণা করেছেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ সিনেমায় দেখা গেছে তাকে। এতে ব্যাপক প্রশংসিত হয়েছেন এই তারকা। তার বাবাও বলিউডের একজন বিখ্যাত অভিনেতা। যিনি দ্বিতীয় স্ত্রীকে বিয়ের আগে ভরপুর মদ্যপান করে ঝামেলা করেছিলেন এবং পরে বিয়েই ভেঙে গিয়েছিল। ছোট্ট এই শিশুটি তারই ছেলে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, একসময় রোমান্টিক হিরো হিসেবে পরিচিত ছিলেন এই অভিনেতা। কিন্তু গত কয়েক বছর কাজ করার পর কাজশূন্য হয়ে পড়েন ইন্ডাস্ট্রিতে। তখন গানের মাধ্যমে কিছু করার চেষ্টা করেন। এজন্য হোটেলে-হোটেলে ‘ডিস্ক জকি’ (ডিজে) হিসেবে কাজ করেছেন এই তারকা।
হ্যাঁ, এবার হয়তো অনেকে চিনতে পেরেছেন তাকে। তিনি বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর ছেলে ববি দেওল। কয়েকদিন আগে মুক্তি পাওয়া ‘অ্যানিম্যাল’ সিনেমায় মাত্র ১৫ মিনিট অভিনয় করে ফের আলোচনায় উঠে এসেছেন তিনি। এতে খল-অভিনেতা হিসেবে দেখা গেছে তাকে। যদিও একটি সংলাপও নেই তার। তারপরও বেশ প্রশংসিত হয়েছেন। সবাই বলছেন, কামব্যাক এভাবেই করতে হয়।