ফের বিচ্ছেদের গুঞ্জন রণবীর-দীপিকার

বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পড়ুকোন। অন্যান্য তারকাদের মতো তাদেরও পান থেকে চুন খসলেই গুঞ্জন রটে। মান-অভিমান, দ্বন্দ্ব-কলহের বাইরেও ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে কথা রটাতে ওস্তাদ অনেকেই। আর নেট দুনিয়ার বাসিন্দারা থাকেন এমন মুখরোচক খবরের সন্ধানে, যাতে গুঞ্জনের পালে বইয়ে দেওয়া যায় জোর বাতাস। এবার নেটিজেনরা হাওয়ায় ভাসছে রণবীর ও দীপিকার বিচ্ছেদের গুঞ্জন। যার সূত্রপাত তাদের ফ্ল্যাট বিক্রি নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি রণবীর-দীপিকা নিজেদের একজোড়া ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। ভারতের গোরেগাঁওয়ে অবস্থিত ফ্ল্যাট দুটি ছিল অভিনেতার নামে। ২০১৪ সালের ডিসেম্বরে সেই ফ্ল্যাট দুটি কিনেছিলেন তিনি। প্রায় পাঁচ কোটি টাকা লেগেছিল ওই ফ্ল্যাট দুটি কিনতে, যা এবার বিক্রি করেছেন ১৫ দশমিক ২৫ কোটি টাকায়।

তিন গুণ দামে ফ্ল্যাট বিক্রি করে রণবীর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন বলে অনেকের মত। কারণ, সঠিক সময়ে সুযোগের সদ্ব্যবহার সবাই করতে পারে না, যা এ অভিনেতা করে দেখিয়েছেন। অভিনেতার অনুসারীরা এমন মত প্রকাশ করলেও নেট দুনিয়ার বাসিন্দারা এ ঘটনার সূত্র ধরে টেনে এনেছেন ভিন্ন প্রসঙ্গ।

তারা বলছেন, রণবীর বা দীপিকা কেউ এমন কোনো অর্থিক বিপর্যয়ে পড়েননি, যার জন্য তাদের ফ্ল্যাট বিক্রি করতে হবে। বলিউডের পাওয়ার কাপল বলা হয় তাদের। মেগাহিট ছবিতে কাজ করার পাশাপাশি প্রযোজনাতেও এসেছেন দীপিকা। বেশকিছু ছবি প্রযোজনা করেছেন তিনি। নিজস্ব কসমেটিক ব্র্যান্ডও রয়েছে। মেগাবাজের কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। চারদিক থেকে টাকা এলেও খরচের বিষয়ে অভিনেত্রী বেশ হিসাবি।

অন্যদিকে রণবীর সিংয়ের ব্র্যান্ড ভ্যালু দিন দিন আকাশছোঁয়া হচ্ছে। ‘সার্কাস’ ছবিটি ভালো ব্যবসা না করলেও তাঁর সাম্প্রতিক ছবি ‘রকি অউর রানী’ দারুণ ব্যবসা করেছে। এ ছাড়া হাতে রয়েছে বড় কয়েকটি প্রজেক্ট। তাই আর্থিক সমস্যায় পড়ার কোনো কারণই নেই; বরং এই তারকা দম্পতির সম্পর্কের সুতো আলগা হয়ে যাচ্ছে বলেই নিজ নিজ সম্পদ আলাদা করে গচ্ছিত করছেন। তবে নেটিজেনরা যে যা-ই বলুক, এমন গুঞ্জনের পরিপ্রেক্ষিতে নীরবতাই ধরে রেখেছেন বলিউড পাওয়ার কাপল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *