কত পরিমাণ সম্পত্তির মালিক আল্লু অর্জুন? জানলে চোখ কপালে উঠবে

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। প্রথম কোনো তেলেগু তারকা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার খেতাব জিতেছেন তিনি। ‘পুষ্পা’ সিনেমার জন্যই সেরার মুকুট মাথায় উঠেছে তার।

এই সিনেমায় ব্যাপক সাফল্যের পর থেকেই দ্বিগুন হয়েছে অভিনেতার পারিশ্রমিক। এর আগে একটি ছবি করতে আল্লু অর্জুন পারিশ্রমিক বাবদ নিতেন ৩৫ থেকে ৪০ কোটি টাকা। বর্তমানে তার সেই পারিশ্রমিক বেড়ে দাঁড়িয়েছে ৮৫ কোটি টাকা।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আল্লু অর্জুনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। ১২টি পণ্যর ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। পারিবারিক সুত্রেও বেশ ধনী এই অভিনেতা। তার বাবার সম্পত্তির পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা

বছরে এই অভিনেতার গড় আয়ের পরিমাণ প্রায় ৯০ কোটি টাকা। বিজ্ঞাপন থেকে পেয়ে থাকেন ১০ কোটিরও বেশি। এছাড়া আল্লুর রয়েছে বিলাসবহুল এক বাড়ি। ৮০০০ বর্গফুট জায়গা নিয়ে তৈরি এই বাড়ির দাম নাকি ১০০ কোটিরও বেশি।

বর্তমানে স্ত্রী-পরিবার নিয়েই ভালো সময় কাটছে এই অভিনেতার। সেইসঙ্গে চলছে ‘পুষ্পা ২’ সিনেমার শুটিং। আগামী বছরের ১৫ অগস্ট মুক্তি পেতে পারে প্যান ইন্ডিয়ান এই ছবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *