‘ছেলে-মেয়ে সমান কাজ করব’, জানালেন রাজা! অন্যদিকে জল গরমও করতে পারেন না মধুবনী? ভাইরাল ভিডিও

টলিউডের জনপ্রিয় জুটি রাজা-মধুবনী গোস্বামী। তাঁদের প্রেম, বিয়ে এবং সন্তান জন্মের খবর সবসময়ই দর্শকদের কাছে আলোচিত। এবার আবারও রাজা-মধুবনী আলোচনায় এসেছেন তাদের পারিবারিক জীবন নিয়ে।

সম্প্রতি জি বাংলার গেম শো ‘দিদি নম্বর ১’-এ হাজির হয়েছিলেন রাজা-মধুবনী। সেখানে রাজা বলেন, “মানুষ হিসেবে জন্মেছি কাজ করার জন্য। আমি বিশ্বাস করি, ছেলে-মেয়ে সমান কাজ করব। জাপানের সেই রোবটগুলো হয় না। ফ্লোর ঝাড় দেওয়া থেকে শুরু করে সব করে দেয়। আমি ওরকম।”

মধুবনীও জানান, তিনি এখন অনেক কিছুই করতে পারেন। তিনি বলেন, “এর আগে দিদি নম্বর ১-এ এসে আমি তো বলেছিলাম, শুধু জল গরম করতে পারি। কিন্তু এখন আমি খুব ভালো রান্না করি। প্রমাণ রাজা দেবে।”

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

দীর্ঘ ১১ বছর ধরে একে-অপরকে আগলে রেখেছেন রাজা-মধুবনী। ভালোবাসা ডট কমের সেটে শুরু হয়েছিল প্রেমটা। ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন দুজনে। ২০২১ সালের এপ্রিলে মা হয়েছেন অভিনেত্রী। জন্ম হয় তাঁদের প্রথম সন্তান কেশবের।

রাজা আপাতত কাজ করছেন কালার্স বাংলার বিয়ের ফুল ধারাবাহিকে। অন্য দিকে, সান বাংলার আসন্ন সিরিয়াল ‘শ্যামা’র হাত ধরে ফিরছেন মধুবনীও। এই ধারাবাহিকে মা তারার চরিত্রে দেখা যাবে তাঁকে।

রাজা-মধুবনী যেভাবে একে অপরের পাশে রয়েছেন, তা দেখে অনেকেই তাদেরকে আদর্শ দম্পতি হিসেবে মনে করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *