পরিণীতির নাটকীয় এন্ট্রি, কী আয়োজন করলেন শ্বশুরবাড়ির লোকজন?

রাঘব-পরিণীতির বিয়ে এখনো বলি পাড়ায় আলোচনার কেন্দ্রে। বিয়ের পর পরিণীতি চোপড়াকে স্বাগত জানায় রাঘব চাড্ডার পরিবার। অভিনেত্রীর শ্বশুড়বাড়ি প্রবেশের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এতে দেখা গেছে শাশুড়ি তার নতুন পুত্রবধূর জন্য বিশেষ ব্যবস্থা করেছেন।
রাঘব-পরিণীতির জন্য সারপ্রাইজ ঢোল-বাজনার পরিকল্পনা করে চাড্ডা পরিবার। এ সময় নব দম্পতির ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়-স্বজনরাও উপস্থিত ছিলেন।

পরিণীতি চোপড়াকে স্বাগত জানাতে মিষ্টি বিতরণ ও সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। এছাড়াও রাঘব চাড্ডা এবং পরিণীতির জন্য মজার খেলার আয়োজন করা হয়। দুজনের মধ্যে রিং-ফাইন্ডিং গেম এবং প্রশ্ন-উত্তর রাউন্ড ছিল, পরিণীতি ও রাঘব দারুণ উপভোগ করেছিলেন এগুলো।

এছাড়া তাদের জিজ্ঞাসা করা হয়েছিল, ‘কে প্রথমে বলেছিল আমি তোমাকে ভালোবাসি?’ তখন পরিণীতি চোপড়া নিজের দিকে ইঙ্গিত করেছিলেন রাঘব।

এদিকে পরিণীতির স্বাগত জানানোর ভিডিও ফোরফোল্ড পিকচার্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘একজন পুত্রবধূ হলো সেই আলো যা একজন মায়ের জীবনে সুখ নিয়ে আসে। পুত্রবধূকে এত সুন্দরভাবে বরণ করতে দেখিনি!’

ক্যাপশনে আরো লেখা হয়, ‘চাড্ডা পরিবার পরিণীতি ও রাঘবের জন্য একটি দুর্দান্ত ঢোল এবং সাজসজ্জার পরিকল্পনা করেছিল, সঙ্গে মিষ্টি এবং মজার খেলা ছিল। পরী যেমন বলেছে…পৃথিবীর সেরা পরিবার। যারা তাকে রানির মতো বরণ করেছিল’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *