টাকায় নাচেন তারকারা, কে কত নেন জানেন কি? একঝলকে দেখেনিন

বলিউড তারকারা যেমন নাচেন আবার নাচান দর্শকদেরও। ব্যক্তিগত অনুষ্ঠান হোক বা জন্মদিনের পার্টি; বি-টাউনের তারকাদের পা পড়লেই তা হয়ে উঠে সোনায় সোহাগা! তবে বিভিন্ন শোতে অংশ নিতে তারা চড়া পারিশ্রমিক নেন। মঞ্চে কিংবা বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে তারকারা কে কত টাকা নেন, এবার জানা যাক সে বিষয়ে।

শাহরুখ খান

মঞ্চে ঝড় তুলতে জুড়ি নেই শাহরুখ খানের। যেকোন অনুষ্ঠানে চল্লিশ মিনিটের উপস্থিতির জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নেন বলিউড বাদশাহ। আর বাদশাহের পুরো পারফর্মেন্স উপভোগ করতে হলে ব্যয় করতে হবে ৮ কোটি টাকা।

সালমান খান

যে কোনো বিয়ের অনুষ্ঠানে উপস্থিতির জন্য দেড় কোটি টাকা পারিশ্রমিক নেন সালমান খান। আর যদি পারফর্মেন্স করেন তাহলে পারিশ্রমিক নেন ২ থেকে ৩ কোটি টাকা।

হৃতিক রোশন

যে কোনো বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে ২ কোটি টাকা চার্জ করেন হৃতিক রোশন।

অক্ষয় কুমার

বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য আড়াই কোটি টাকা পারিশ্রমিক নেন অক্ষয় কুমার। শুধু উপস্থিত থাকতে নেন দেড় কোটি টাকা।

দীপিকা পাডুকোন

বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নেন দীপিকা পাডুকোন।

ক্যাটরিনা কাইফ

যে কোনো বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন ক্যাটরিনা কাইফ।

আনুশকা শর্মা

যে কোনো বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য ৭০ লাখ টাকা পারিশ্রমিক নেন আনুশকা শর্মা। শুধু উপস্থিত থাকতে নেন ৫০ লাখ টাকা।

রণবীর সিং

বিয়ের অনুষ্ঠানে উপস্থিতির জন্য ৭০ লাখ টাকা পারিশ্রমিক নেন রণবীর সিন। পারফর্মের জন্য নেন ১ কোটি টাকা।

রণবীর কাপুর

বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন রণবীর কাপুর।

সানি লিওন

যে কোনো বিয়ের অনুষ্ঠানে উপস্থিতির জন্য ২০ লাখ টাকা পারিশ্রমিক নেন সানি লিওন। সঙ্গে পারফর্মেন্সের জন্য চার্জ করেন আরও ১০ লাখ টাকা।

এছাড়া সোনাক্ষী সিনহা, মালাইকা আরোরা বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে ২৫ থেকে ৩০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *