ওড়িশায় সব মন্ত্রীর পদত্যাগ, শীঘ্রই নতুন মন্ত্রিসভা গড়বেন নবীন পট্টনায়েক‌

মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশ মেনে পদত্যাগ করলেন ভারতের উড়িষ্যা রাজ্যের মন্ত্রিসভার সব সদস্য। তবে রোববার (৫ জুন) দুপুর ১২টায় রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথ নেবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ক্ষমতাসীস দল বিজেডি জানিয়েছে, মন্ত্রিসভা ও সংগঠনের চিত্র পাল্টানোর উদ্দেশ্যেই তার এই পদক্ষেপ। মন্ত্রীদের প্রত্যেককেই শনিবার (৪ জুন) সকালে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এদিকে মন্ত্রীদের পাশাপাশি রাজ্য বিধানসভার স্পিকার সূর্যনারায়ণ পাত্রও ইস্তফা দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। যদিও সরকারিভাবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

২০১৯ সালের বিধানসভা ভোটে জিতে টানা পঞ্চমবার রাজ্যেটির মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নবীন। মন্ত্রিসভায় এ বার নবীন বেশ কয়েকজন নতুন প্রজন্মের নেতাকে আনতে চান বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *