OMG! অ্যামাজনে ক্যামেরার লেন্স অর্ডার করে পেলেন কুইনো বীজ, দেখে হতবাক যুবক

অনলাইনে কোনো কিছু অর্ডার করার পর অনেক ক্ষেত্রে সঠিক পণ্যটি পাওয়া যায় না। আবার অনেক ক্ষেত্রে এমনও হয় যে সঠিক পণ্যটির পরিবর্তে এমন কিছু পাওয়া যায় যা অবাক করার মতো। ঠিক এমনটি এক ঘটনার শিকার এক ব্যক্তি।
ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন থেকে ৯০ হাজার টাকা মূল্যের ক্যামেরার লেন্স অর্ডার করেছিলেন এক ব্যক্তি। কিন্তু তার পরিবর্তে তাকে দেওয়া হয় কুইনো বীজ। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাস্য রসের সৃষ্টি হয়েছে।
টুইটার ব্যবহারকারী অরুণ কুমার মাহের গত ৫ জুলাই অ্যামাজন থেকে সিগমা ২৪-৭০ এফ ২.৮ মডেলের একটি ক্যামেরার লেন্স অর্ডার করেন। পরের দিন তিনি তার অর্ডারটি পান, বক্সটি পেয়ে তিনি অবাক হয়ে যান। কারণ বক্সটি আগে থেকেই খোলা এবং এর মধ্যে কোনো ক্যামেরার লেন্স ছিল না ছিল শুধু কুইনো বীজ।
এরপরই তিনি সমস্যার কথা তুলে ধরে টুইটারে একটি পোস্ট করেন। যেখানে লেন্সের ব্যাগটির ছবি শেয়ার করেন। তার টুইটারের জবাব দিয়ে অ্যামাজন। কেমন এমন হলো তা তদন্ত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: এনডিটিভি