দায়িত্ব ছাড়ছেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল? ভাঙড়ের সন্ত্রাসে আইএসএফ-কে যোগ্য জবাব

তৃণমূলের নেতা আরাবুল ইসলাম কি নিজ অঞ্চলে দলের প্রার্থীর পরাজয় মেনে নিতে পারছেন না, নাকি দলের ওপর চাপ রয়েছে? কারণ ১১ জুলাই ভোট গণনা শেষ হওয়ার আগেই নিজের বুথে হার স্বীকার করে নিয়ে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে গিয়েছিলেন আরাবুল। ভাঙড়ে তৃণমূল কংগ্রেস দুর্দান্ত ফলাফল অর্জন করা সত্ত্বেও এইবার তার দলীয় দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য সম্মেলনের আহ্বান জানান। তাতেই জল্পনা তৈরি হয়েছে আরাবুলকে নিয়ে।

বৃহস্পতিবার, হাসিশালায় তৃণমূল কংগ্রেসের বৈঠকে, দুই নম্বর ব্লকের, আরাবুল ইসলাম দলীয় নেতাদের পদত্যাগের আহ্বান জানিয়েছে। সূত্রের খবর ভাঙড়ের দায়িত্বে থাকা ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে আরাবুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ভাঙড়ের দায়িত্ব অন্য কেউ নিলে তিনি খুব খুশি হবেন । সে তাকে সব রকম সাহায্য করবে। আরাবুর আরো বলেন, তিনি সবার জন্য কাজ করতে পারেননি। তার সাথে তিনি এদিন ভাঙড়ের সন্ত্রাসের জন্য আইএসএফ-কে কাঠগড়ায় তোলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *