লেকটাউনে মেয়ের সামনে গুলি করে খুন দমকলকর্মীকে
July 13, 2023

উত্তর ২৪ পরগনার লেকটাউনে এক দমকলকর্মীকে তার মেয়ের সামনেই গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লেকটাউনের সারদা পল্লী এলাকায় গ্রিন পার্কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, মৃত স্নেহাশিস রায়কে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুলি করে হত্যা করে। স্নেহাশিসবাবুকে রাধাগোবিন্দ কর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের তরফে জানানো হয়েছে, কয়েক আগেও স্নেহাশিসবাবুকে লক্ষ্য করে গুলি চলেছিল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকেলে স্নেহাশিসবাবু তাঁর মেয়েকে স্কুল থেকে এনে মোটরসাইকেল বাড়ির ভিতরে ঢোকাচ্ছিলেন । এরপর তাকে পিছন থেকে গুলি করে দুই যুবক। রক্তক্ষরণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আর জি কর, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।