মর্মান্তিক! শিশুর কান্নায় বিরক্ত হয়ে সন্তানকে দোতলা থেকে ফেলে দিলেন মা, চাঞ্চল্য এলাকায়

কান্নায় বিরক্ত হয়ে সন্তানকে দোতলার বারান্দা থেকে ফেলে দিয়েছেন এক মা। এ ঘটনায় ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এমন ঘটনা ঘটেছে মিশরে রাজধানীর কায়রোর উত্তরাঞ্চলীয় শহর দাকাহলিয়ায়।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ২২ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে তদন্ত চলছে। আদালত অভিযুক্ত নারীকে চারদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

এদিকে মাক্কাহ আহমেদ নামের ওই ভুক্তভোগী শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে আনার পর অবস্থা দেখে চিকিৎসকরা পুলিশকে খবর দেয়।

এ নিয়ে জিজ্ঞবাসাবাদ করা হলে অভিযুক্তের বোন জানান, তার বোনের বিচ্ছেদ হয়ে গেছে। কান্নাকাটি করে বিরক্ত করায় ইচ্ছা করেই সন্তানকে দোতলা থেকে ফেলে দিয়েছেন ওই শিশুর মা।

কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *