বিয়ের আসরে খুলে পড়লো পরচুলা, বিয়ে করতে এসে বিপাকে বর!

পরচুলা দিয়ে টাক ঢেকে মাথায় পাগড়ি আর কাঁচা ফুলের মালা পরে বিয়ে করতে গিয়েছিলেন যুবক। কিন্তু বিয়ের আসরে তার টাক আবিষ্কার করে ফেলেন কনপক্ষের লোকেরা। এর পরই শুরু হয় হেনস্থা আর মারধর।

বিয়েবাড়িতেই বরকে চড়-থাপ্পড় মারা হয়। টেনে খুলে দেওয়া হয় তাঁর পাগড়ি। পরচুলা নিয়েও টানাটানি করা হয়। গোটা ঘটনাটি ধরা পড়েছে ভিডিওতে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, বরের সাজে বসে থাকা এক যুবককে চড়-থাপ্পড় মারছেন কয়েক জন। সঙ্গে চলছে অকথ্য ভাষায় গালিগালাজ। যুবক সন্ত্রস্ত হয়ে বসে আছেন। মাঝে মাঝে হাত জোড় করে কনের আত্মীয়দের কাছে কিছু অনুরোধ করছেন। কিন্তু কেউ তার কথা শুনছেন না। যুবককে দুই হাতে পরচুলা চেপে ধরে রাখতেও দেখা গিয়েছে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। যুবক গয়ার ইকবালপুর এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি বাজাউরা গ্রামে দ্বিতীয় বার বিয়ে করতে গিয়েছিলেন। কিন্তু সেখানেই তাকে এমন বিপত্তির মুখে পড়তে হয়েছে।

এই ভিডিও দেখে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। কেউ যুবককে নিয়ে ঠাট্টা করছেন। কেউ আবার মাথায় চুল নেই বলে তার হেনস্থার প্রতিবাদ করছেন। তবে অনেকেই বলছেন, সত্য গোপন করে বিয়ে করতে যাওয়া তার উচিত হয়নি। তবে এ বিষয়ে পুলিশ কিংবা তার প্রথম স্ত্রী ও পরিবারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে গত বছর মে মাসে বিহার রাজ্যে এমন একটি ঘটনা ঘটে। পরচুলা পরে বিয়ে করতে গিয়েছিলেন যুবক। তবে তপ্ত গরমের কারণে বর সজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান। এসময় তার মাথা থেকে পাগড়ি খুলে যায় এবং সেই সঙ্গে পরচুলাও। কনের পক্ষের লোকেরা বরের টাক মাথা দেখে ফেলেন। এতে ভেঙ্গে যায় বিয়ে। পরে কনে ছাড়াই ফিরতে হয় বরপক্ষকে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *