ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে বিচ ফুটবলে ব্যস্ত বিরাট কোহলিরা, ভাইরাল ছবি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ। এবার সামনে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। টিম ইন্ডিয়া 12 জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে। এর আগে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতীয় দলের ক্রিকেটাররা বেশ খোশ মেজাজেই রয়েছেন। বিরাট কোহলি থেকে ঈশান কিষাণ থেকে রবিচন্দ্রন অশ্বিনরা। সেইসঙ্গে আপাতত ক্রিকেটের থেকে ছুটি নিয়ে বিচ ভলি বলেই মজে রয়েছে গোটা ভারতীয় দল। সোমবারই ভারতীয় দলে যোগ দিয়েছেন বিরাট কোহলিও।
এই সফরে ভারতীয় দল জোর দিয়েছে তরুণ খেলোয়াড়দের ওপর। রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার ও যশস্বী জয়সওয়াল টেস্ট দলে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। রোহিত শর্মার নেতৃত্বে ১২ জুলাই থেকে মাঠে নামতে চলেছেন টিম ইন্ডিয়া। সেই ম্যাচে নামার আগে আপাতত বেশ খোশ মেজাজেই রয়েছে ভারতীয় দল।
রবিবার বার্বাডোসে পৌঁছেছেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালরা। সোমবার এই দলে যোগ দিয়েছেন বিরাট কোহলিও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য ভারতীয় দলের হাতে এখন কয়েকদিন আছে। তার আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের তীরে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ইশান কিষাণ থেকে বিরাট কোহলি থেকে রাহুল দ্রাবিড়, সবাই মজে রয়েছেন বিচ ভলিবল খেলতে। এই ছবি এখন সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়েছে।
এই সিরিজে ভারতীয় টেস্ট দলে আছেন ইশান কিষাণ। শোনাযাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলানো হতে পারে এই তরুণ ক্রিকেটারকে। এছাড়াও, ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই সিরিজ ভারতীয় দলের জন্য বিশ্বকাপের মঞ্চে নামার প্রস্তুতি।