সম্পর্ক ভাঙার চেষ্টা, ভাইয়ের সামনেই প্রেমিকাকে গুলি করে হত্যা করলো প্রেমিক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে সম্পর্ক ভাঙার চেষ্টা করায় প্রেমিকাকে হত্যা করেছে প্রেমিক। ১৬ বছরের ঐ কিশোরীকে তার ছোট ভাইয়ের সামনে গুলি করে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।

ওয়েল্ড কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্ট ডিভিশন ১৭ অনুসারে, ১৬ বছর বয়সী লিলি সিলভা-লোপেজের গুলির ঘটনায় জোভানি সিরিও-কার্ডোনাকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হচ্ছে।

প্রসিকিউটরদের ধারণা, সিরিও-কার্ডোনা চার সপ্তাহ আগে তাদের ছয় মাসের সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে। এরপরই সে তার প্রেমিকাকে হত্যার করার পরিকল্পনা করে।

গ্রেফতার করা এফিডেভিট থেকে জানা গেছে, গত ১৬ জানুয়ারি বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে বাইকে করে লিলির বাড়ির সামনে যায়। এরপর সে জোর করে লিলি বেডরুমে জানালার সামনে দাঁড়ায়। এ সময় লিলির ১৩ বছরের ভাই অন্য রুমে টিভি দেখছিল। গুলির শব্দ শুনে সে প্রাণ বাঁচানোর জন্য রুম থেকে দৌড়ে বের হয়ে যায়।

সিরিও-কার্ডোনা একাধিক গুলি চালিয়ে তার প্রাক্তন প্রেমিকাকে হত্যা করে। লিলির ভাই পুলিশকে জানায়, সে তার বোনকে ফ্লোরে পড়ে থাকতে দেখে। এ সময় সিরিও কার্ডোনাকে অস্ত্র হাতে পাশে দাঁড়িয়ে ছিল।

লিলির ভাই নিজের জীবন বাঁচানোর জন্য ঐ তরুণের কাছে আবেদন জানায়। এ সময় ঐ তরুণ লিলির ভাইয়ের কাছ থেকে আইফোন কেড়ে নেয়, যেন সে পুলিশকে কল করতে না পারে। পরে সিরিও কার্ডোনা লাশ সরানোর কাজে ব্যস্ত হওয়ার ফাঁকে লিলির ভাই বাসা থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশীর সহযোগিতায় পুলিশকে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

আদালত জানিয়েছে, অভিযুক্ত সিরিও-কার্ডোনাকে জামিনের জন্য ২ মিলিয়ন ডলার খবর করতে হবে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *