কাউন্সিলের বাড়ির সামনের রাস্তারই খারাপ অবস্থা, বেহাল পথ নিয়ে বিরক্ত এলাকার বাসিন্দারা

কাউন্সিলরের বাড়ির সামনের রাস্তার বেহাল দশা।। এই রাস্তা সারাইয়ের উদ্যোগ নেয় না পুরসভা। এই অভিযোগ তুলে জলপাইগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মণ্ডলের বাড়ির সামনের রাস্তা অবরোধ করল স্থানীয়রা।

সাত বছর ধরে রাস্তার বেহাল দশার অভিযোগ করা হয়েছে। অমরুত প্রকল্পে জল আনার জন্য তিন বছর আগে একটি রাস্তা খোঁড়া হয়েছিল। তারপর থেকে এটি চলাফেরার অযোগ্য হয়ে ওঠে। কঙ্কালসার রোডে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এর প্রতিবাদে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সড়কে ১৫ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয় বাসিন্দা ননীগোপাল সেন বলেন, কাউন্সিলের বাড়ির সামনের রাস্তার অবস্থা বেহাল। কিন্তু স্থানীয় কাউন্সিলর কোনো সংস্কার করেনি। অমরুত প্রকল্পের জেরে শুধু কাউন্সিলরের বাড়ির সামনের রাস্তাই নয়, জলপাইগুড়ি শহরের বেশিরভাগ রাস্তারই বেহাল দশা। এ কারণেই প্রশ্নের মুখে পড়েছে পুর কর্তৃপক্ষ।

বাসিন্দাদের সমস্যা স্বীকার করে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মণ্ডল জানান, রাস্তাটি অমরুত প্রকল্পের জল সরবরাহের কাজের জন্য খনন করা হয়েছিল। কিন্তু তারপর রাস্তা সংস্কারের জন্য এস্টিমেট নির্দিষ্ট দফতরে পাঠানো হয়েছে। টাকা অনুমোদন হলেই কাজ শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *