চোট পেয়েছেন পায়ে ও কোমরে, হাসপাতালে গাড়ি থেকে নামতেই ভারসাম্য হারালেন মমতা!

প্রাথমিকভাবে জানা গেছে, মুখ্যমন্ত্রী ও তার কর্মীরা আপাতভাবে সুস্থ আছেন। তবে পরে সূত্র জানায়, মুখ্যমন্ত্রী আহত হয়েছেন। বিকেলে তারা বাগডোগরা থেকে কলকাতায় ফেরেন।

কলকাতার এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, মমতা তার কোমরে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। খবর শুনে এসএসকেএমে পৌঁছে যান রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। সূত্রে জানা গিয়েছে, মমতার পায়ে ও কোমরে চোট রয়েছে। সরকারি ভাবে কেউ এই বিষয়ে মন্তব্য করেনি, তবে কলকাতা বিমানবন্দরে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়।

এসএসকেএম হাসপাতালেও কার্যক্রম শুরু হয়েছে। তবে মুখ্যমন্ত্রী অ্যাম্বুলেন্সে ওঠেননি। কলকাতা বিমানবন্দরে নামার পরই নিজের গাড়িতে চেপে এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সেখানে তাকে পরীক্ষা করা হয়। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে উডবার্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার যাবতীয় ব্যবস্থা সেখানে তৈরি রাখা ছিল। এমনকি চিকিৎসকরাও প্রস্তুত ছিলেন। সাড়ে ১২ নম্বর কেবিন তৈরি রাখা হয়। SSKM হাসপাতালে কোনও রকমে গাড়ি থেকে নামেন মমতা। ছুটে আসেন নার্স।

মমতা হুইলচেয়ার নিতে অস্বীকার করলেও গাড়ি থেকে নামতে গিয়ে টাল সামলাতে পারেননি। তবে মাটিতে পড়ার আগেই এক নার্স তাকে ধরে ফেলেন। হুইলচেয়ার ছাড়াই নির্দিষ্ট ওয়ার্ডে ঢোকেন মমতা। কিন্তু তিনি খুব ধীরে ধীরে হাঁটছিলেন। বোঝাই যাচ্ছিল পায়ে প্রচন্ড ব্যথা রয়েছে তাঁর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *