‘বৌদি কোথায়?’ বিজয়ের ছবি দেখে প্রশ্ন নেটিজেনদের

শেষ কয়েক দিন ধরে বিজয় ভার্মা এবং তামন্না ভাটিয়ার প্রেম নিয়ে আলোচনা চলছে। একটি পার্টিতে ঘনিষ্ঠ অবস্থায় তাদের দেখার পর থেকে সব আলোচনার শুরু।

ভক্তদের একটাই প্রশ্ন সত্যিই কি তারা প্রেম করছেন? হাজারও প্রশ্নের পর অবশেষে বিজয় এবং তামন্না দু’জনেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন প্রকাশ্যে। এই মুহূর্তে কিরঘিজস্তানে ঘুরছেন বিজয়। নদীর ধারে নিজের ছবি পোস্টও করেছেন অভিনেতা। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার বিভিন্ন মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন তিনি। বিজয়কে একা দেখে সকলের প্রশ্ন ‘বৌদি কোথায়?’

গত বছর ‘লাস্ট স্টোরিজ় ২’ সিরিজের শুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েন যুগল। দুই অভিনেতার প্রথম দেখাটা ঠিক কেমন ছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন বিজয় নিজে। তবে নায়কের সঙ্গে কেন দেখা যাচ্ছে না সেই কৌতূহলও মিটিয়েছেন। আসলে নিজের একটি সিনেমার শুটিং শেষ করতে গিয়েছিলেন তিনি। সে কথাই ইনস্টাগ্রামে লিখেছেন বিজয়।

তমন্নার সঙ্গে প্রথম দেখা হওয়ার মুহূর্ত প্রসঙ্গে অভিনেতা জানান, প্রথম বার ‘লাস্ট স্টোরিজ় ২’-এর অন্যতম পরিচালক সুজয় ঘোষের অফিসেই অভিনেত্রীর সঙ্গে আলাপ হয় তার। কথাবার্তা বলে একে অপরের সঙ্গে সাবলীল হওয়ার চেষ্টা করছিলেন তারা দু’জনেই। সেই সময়েই বিজয়কে চুম্বনের প্রসঙ্গ তোলেন তামন্না। প্রায় ১৭ বছরের কর্মজীবনে কোনো দিন পর্দায় কোনো অভিনেতাকে চুম্বন করেননি তামন্না।

তার চুক্তিতে সব সময় উল্লিখিত থাকত এই শর্ত। ‘লাস্ট স্টোরিজ় ২’-এর জন্য প্রথম বার নিজের প্রায় দু’দশকের এই নিয়ম ভেঙেছেন অভিনেত্রী। বিজয় জানান, প্রথম দেখাতেই তামন্না তাকে বলেন যে তিনিই প্রথম অভিনেতা, যাকে তিনি পর্দায় চুম্বন করতে চলেছেন। শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেও মনে মনে খুশিই হয়েছিলেন বিজয়। তামন্নাকে ‘থ্যাঙ্ক ইউ’ বলতেও ভোলেননি অভিনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *