মর্মান্তিক ঘটনা! ১১ কৃষককে গলা কেটে হত্যা, সন্ত্রাসীদের কাজে নিন্দায় বিশ্ব

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি কৃষি খামারে হামলা চালিয়ে ১১ কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার জন্য সশস্ত্র গোষ্ঠী বোকো হারামকে দায়ী করছে স্থানীয় মিলিশিয়া বাহিনী।
শনিবার সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, নাইজেরিয়ার বরনো প্রদেশের রাজধানী মাইদুগুরি থেকে ১৫ কিলোমিটার দূরের কুয়াইয়ানগিয়া এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা হামলাকারীরা কৃষি খামারে ঢুকে ১১ জন কৃষককে বেঁধে গলা কেটে হত্যার পর চলে যায়।

স্থানীয় মিলিশিয়া বাহিনীর নেতা বাবাকুরা কুলো বলেন, জঙ্গিরা ১১ কৃষককে তাদের জমিতে সারিবদ্ধভাবে দাঁড় করায়। পরে পিছমোড়া করে তাদের হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাদের হত্যা করা হয়।

আরেক মিলিশিয়া নেতা উমার আরি জানান, সেনা ও মিলিশিয়া বাহিনীর সদস্যরা যাতে বুঝতে না পারে সে জন্য হয়তো হামলাকারীরা বন্দুক ব্যবহার করেনি।

এ ঘটনার জন্য বোকো হারামকে দায়ী করে তিনি বলেন, বোকো হারামের সন্ত্রাসীরা ১১ কৃষককে গলা কেটে হত্যার পর মরদেহগুলো খামারেই ফেলে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *