OMG! ১০৯৫ দিন ধরে কোমায় থাকা স্বামীকে জীবনে ফেরালেন স্ত্রী, সকলে জানাচ্ছে অভিনন্দন

তিন বছর আগে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ে কোমায় চলে যান চীনের এক ব্যক্তি। চিকিৎসক বলেছিলেন- তার ফেরার সম্ভাবনা খুবই কম। এই কথা মানতে নারাজ জিয়াং লি নামের ঐ ব্যক্তির স্ত্রী ডিং। তাকে সেবা-যত্নের দায়িত্ব তুলে নেন নিজের কাছে। সহায়-সম্পদ বিক্রি করেও স্বামীকে বাঁচানোর তাগিদ। এক সময় তাও শেষ হয়ে যায়। দ্বারস্থ হতে হয় মানুষের সাহায্যের। সব রকম চেষ্টার ফলে ডিংয়ের স্বামী জিয়াং লি এখন সুস্থ। এখন সাহায্যের বেঁচে যাওয়া অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই নারী ডিং। খবর- সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি)।
এসসিএমপি’র প্রতিবেদনে জানানো হয়, এ দম্পতির বাড়ি চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে। ২০২০ সালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন জিয়াং লি। এতে পুরোপুরি কোমায় চলে যান তিনি।
কিন্তু এরপরও একদিনের জন্য স্বামীর সঙ্গত্যাগ করেননি স্ত্রী ডিং। লির সেবাযত্নের সব ভার নিজহাতে তুলে নেন তিনি।
ডিং প্রতি দুই ঘণ্টা পরপর স্বামীকে ঘুরিয়ে শুইয়ে দিতেন এবং পিঠ ম্যাসাজ করে দিতেন, যেন মাংসপেশীর ক্ষয় না হয়। স্বামীর সেবাযত্নে ডিং এতটাই ব্যস্ত থাকতেন যে, তার কাছে ঘুমানোটা হয়ে উঠেছিল বিলাসিতা। কিন্তু তার সেই কষ্টের ফল অবশেষে মিলতে শুরু করেছে। ক্রমেই সুস্থ হয়ে উঠছেন লি। এরই মধ্যে হাঁটা, কথা বলা, এমনকি নিজে নিজে দাঁত ব্রাশ করাও শিখে গেছেন তিনি।