BigNews: মণিপুরে ফের উত্তাপ, থামছেই না সহিংসতা, জেনেনিন সর্বশেষ পরিস্থিতি

মণিপুরে ফের সহিসংতার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জুন) রাজ্যটির রাজধানী ইম্ফলে কারফিউ ছিল। কিন্তু তার মধ্যেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে বহু বাড়ি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয় পুলিশকে। বুধবারই কাংপোকপি জেলার খামেলক গ্রামে ভয়াবহ সহিংসতার বলি হন ১১ জন। আহত ১৫ জনের বেশি। এবার সহিংসতার কবলে রাজ্যের রাজধানীও।

জানা গেছে, এদিন বিকেলে ইম্ফলের নিউ চিকল অঞ্চলে সহিংসতা শুরু করে বিদ্রোহীরা। তারা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। পাল্টা কাঁদানের গ্যাসের শেল ফাটায় পুলিশ। এরপরই গণ্ডগোল চরমে ওঠে। আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু বাড়িতে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এলাকায় শৃঙ্খলা ফেরাতে তৎপর। কিন্তু এখনো বেশ কিছু অঞ্চলে যথেষ্ট উত্তেজনা রয়েছে।

মূলত কুকি-মেতেই সংঘর্ষে অশান্ত মণিপুর। সেখানকার ‘মেতেই’ সংখ্যাগরিষ্ঠ উপজাতির তফসিলি জাতির স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলন ওই ছোট্ট রাজ্যে নাগা-কু‌কি জাতি গোষ্ঠীর মধ্যে পাল্টা প্রত্যাঘাতের জন্ম দিয়েছে। আর তা ঘিরেই রক্তাক্ত লড়াই, কারফিউ, পুলিশের গুলি। গত কয়েক সপ্তাহ ধরে যার সাক্ষী গোটা ভারত।

সবমিলিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়েছে। এছাড়াও মায়ানমার থেকে কুকি বিদ্রোহীরা এসে আগুনে ঘি ঢালছে। বুধবারই খামেলক গ্রামে অতর্কিত আক্রমণে প্রাণ গেছে বহু লোকের। আহত বহু। এবার ইম্ফলেও তাণ্ডব চালালো আন্দোলনকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *