ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় গুরুত্বপূর্ণ কিছু ঘটনা (১৫ জুন)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৭৫২- আমেরিকার বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ির সাহায্যে বিদ্যুতের অস্তিত্ব প্রমাণ করেন।
১৭৫৯- আওরঙ্গজেব আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে আরোহণ করেন।
১৮০৮- জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৮৯৬- জাপানে ভূমিকম্প ও জলোচ্ছ্বাসে ২৭ হাজার নিহত।
১৯৮২- রংপুর, যশোর ও কুমিল্লায় হাইকোর্ট স্থাপন।

জন্ম:
১৮৮৪- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা তারকনাথ দাস। ১৮৮৪ সালের ১৫ জুন চব্বিশ পরগনার মাঝিপাড়ায় জন্ম তার। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী। তারকনাথ দাসের প্রধান অবদান প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন হিন্দু-জার্মান ষড়যন্ত্রের প্রস্থাপনা। স্কুলের ছাত্র থাকা অবস্থায় রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত হন। ১৯০১ সালে কলকাতার আর্য মিশন ইন্সটিটিউশন থেকে এন্ট্রান্স পাস করে কিছুদিন কলেজে পড়েন। ছাত্রাবস্থায় উত্তর ভারতে বৈপ্লবিক রাজনীতি প্রচারকালে পুলিশের নজরে আসেন। গ্রেফতার হওয়ার আগেই ১৯০৫ সালে জাপান ও পরের বছর আমেরিকা চলে যান। আমেরিকায় ফ্রি হিন্দুস্থান পত্রিকার মাধ্যমে প্রবাসী ভারতীয় বিপ্লবী ও গদর পার্টি কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে থাকেন। আমেরিকায় ভারতীয় বৈপ্লবিক কার্যকলাপের জন্যে তার ২২ মাস জেল হয়।
১৮৯৯- ভারতীয় ভাস্কর,চিত্রশিল্পী এবং ললিত কলা একাডেমীর প্রতিষ্ঠাতা-সভাপতি দেবীপ্রসাদ রায়চৌধুরী।
১৯৩৮- বাংলাদেশি বাউল গায়ক ও সুরকার বিদিত লাল দাস।
১৯৮২- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় আব্দুর রাজ্জাক।

মৃত্যু:
১৯৭০- একজন স্কটীয় বংশোদ্ভূত মার্কিন সমাজবিজ্ঞানী রবার্ট মরিসন ম্যাকাইভার।
১৯৭১- নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ এবং ভাইরাসবিদ ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি।
১৯৮৬- ভারতে বিপ্লবী সমাজতন্ত্রী দলের অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য তারাপদ লাহিড়ী।
২০০৯- প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং প্রাবন্ধিক অমলেন্দু চক্রবর্তী।

দিবস:
বিশ্ব বায়ু দিবস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *