নাইট পার্টির আড়ালে চলছিল ‘মধুচক্র’, চলছিল উদ্দাম অশ্লীল নাচ, গ্রেফতার ৪ পুরুষ ও ৫ মহিলা

শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের কেন্দ্রস্থলে একটি অভিজাত হোটেলে নাইট পার্টির আয়োজন করা হয়। অভিযোগ, রাতের পার্টিতে ‘মধুচক্র’ হয়। শুরু হয় কোলাহল, অশ্লীল নাচ। লাইসেন্স ছাড়াই মদ বিক্রি হতো। গোপন সূত্রে খবর পায় পুলিশ। খবর পেয়েই হোটেলে তল্লাশি চালায় পুলিশ। পুলিশ চার পুরুষ ও পাঁচ নারীকে আটক করেছে। গ্রেফতারকৃতদের শনিবার দুর্গাপুর জেলা আদালতে হাজির করার কথা রয়েছে। শনিবার সকালে হোটেলের বাইরে এই ঘটনার প্রতিবাদ জানায় বিজেপি মহিলা মোর্চা। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আসানসোল দুর্গাপুরের ডেপুটি পুলিশ কমিশনার তথাগত পান্ডে বলেন, “আমরা ৬ জনকে গ্রেফতার করেছি। ৫ জনকে মেয়েকে উদ্ধার করা হয়েছে। ওখানে বেআইনিভাবে মদ বিক্রি, অশ্লীল নাচের আয়োজন করা, কাস্টমারদের ফোন করে ডেকে আনা এসব অনেকদিন থেকেই চলছিল। বেশ কিছুদিন ধরেই একটা চক্র কাজ করছিল। খবর আসছিল অনেকদিন থেকেই। কিন্তু, এগুলো তো হাতেনাতে ধরতে হবে। কাল খবরটা পাওয়ার পর আমরা সেই চেষ্টাই করি। ওখানে যা হচ্ছিল তা সবই অশ্লীল এবং বেআইনি। মদ বিক্রির কোনও লাইসেন্স ওদের কাছে ছিল না। এর পিছনে আরও অনেকে রয়েছে। আমাদের তদন্ত চলছে। তাদের শীঘ্রই ধরা হবে।”

হোটেল ম্যানেজার বলেছেন: “যাঁরা অনুষ্ঠানের আয়োজক ছিলেন তাঁদের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছিল। কিন্তু ওনারা যে এভাবে অনুষ্ঠান করবেন সেটা আমাদের জানা ছিল না। ২০-২২ জন গেস্ট ছিলেন। এ ধরনের নাচ শুরু হতেই যিনি প্রধান আয়োজক তাঁকে আমরা নিষেধ করেছিলাম। তিনি কথা শোনেননি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *