ইতিহাসের আজকের দিনের গুর্রুতপূর্ন কিছু ঘটনা (১০ জুন )

এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন আর কারা মৃত্যুবরণ করেছিলেন।

১৬১০ – গ্যালিলিও শনি গ্রহের দ্বিতীয় চক্র আবিষ্কার করেন।

১৭৫২ – বেঞ্জামিন ফ্র্যাংকলিন ঘুড়ি উড়িয়ে বজ্র থেকে বিদ্যুৎ আহরণ করতে সক্ষম হন।

১৭৯০ – ইংরেজ সেনাবাহিনী মালয় নামে পরিচিত বর্তমানকালের মালয়েশিয়ার ওপর হামলা চালায়।

১৮৮১ – রাশিয়ার বিখ্যাত লেখক কাউন্ট লিও তলস্তয় চাষির ছদ্মবেশে একটি মঠের দিকে তীর্থযাত্রা শুরু করেন।

১৯০৫ – অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বঙ্গীয় কলা সংসদ গঠিত।

১৯২৬ – তুরস্কে সর্বশেষ জানেসারী বিপ্লবের সূচনা।

১৯৪০ – ইংল্যান্ড ও ফ্রান্সের বিরুদ্ধে ইতালির যুদ্ধ ঘোষণা।

১৯৪০ – উইনস্টন চার্চিল তার নতুন মন্ত্রিসভা গঠন করেন।

১৯৭২ – ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ হর্ষবর্ধনের সমুদ্রযাত্রা।

২০০১ – মিডিয়া সম্রাট সিলভিও বালুসকনি দ্বিতীয়বারের মতো ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত।

জন্ম:

১৮৩২ – প্রাচ্যতত্ত্ববিদ ও ইংরেজ কবি অ্যাডউইন আর্নল্ড।

১৯১৫ – নোবেলজয়ী (১৯৭৬) মার্কিন ঔপন্যাসিক সল বেল।

১৯১৮- ফররুখ আহমদ,বাঙালি কবি।

১৯৪২ – আমানুল্লাহ আসাদুজ্জামান, তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান: বাংলাদেশ) একজন শহিদ ছাত্রনেতা।

মৃত্যু:

১৯৪৮ – কবি অতুল প্রসাদ সেন।

১৯৪৯ – নোবেলজয়ী (১৯২৮) নরওয়েজীয় লেখিকা সিগরিদ উনসেট।

১৯৫১ – প্রাবন্ধিক এস ওয়াজেদ আলী।

১৯৬৫ – বিপ্লবী নেতা অতীন্দ্রনাথ।

২০০০ – সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *