OMG! শিশু পুত্রকে খুনের পর তার মাথা রান্না করে খেলেন মা, ঘটনায় হতবাক সকলে

নিজের শিশু পুত্রকে খুন করলেন মা! শুধু তাই নয়, খুনের পর তার মাথার অংশ কেটে রান্না করলেন। তার পর তা খেলেন। এমন হাড়হিম করা ঘটনাই ঘটেছে মিশরে।
অভিযুক্ত নারীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলছে। তার এমন কাণ্ড দেখে হতবাক সকলে। সম্প্রতি এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
অভিযুক্ত ২৯ বছর বয়সী নারী হানা মোহাম্মদ হাসান। ৫ বছরের পুত্রসন্তান ইউসুফকে খুন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে পুত্রের মাথায় ৩ বার আঘাত করেন নারী। এর ফলে মৃত্যু হয় শিশুটির। পুত্রের মৃত্যুর পর তার দেহ কাটেন নারী। পুত্রের মাথার অংশটি স্টোভে গরম জলে রান্না করার পর তা খান তিনি। বাকি দেহাংশ বাড়ির একটি ঝুড়িতে রেখেছিলেন। প্রমাণ লোপাট করতে পুত্রের দেহাংশ পুড়িয়ে ফেলার ছক কষেছিলেন ওই নারী, এমনই সন্দেহ করেছে পুলিশ।
তবে সেই পরিকল্পনা ভেস্তে যায় নারীর। বাড়িতে ঝুড়িতে রাখা পুত্রের দেহাংশ দেখে ফেলেন তার এক আত্মীয়। তার পরেই এই ঘটনা ফাঁস হয়। ঘটনাটি মিশরের আবু শালাবি এলাকার।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, প্রাক্তন স্বামী এবং তার পরিবারের হাত থেকে পুত্রকে দূরে সরাতেই খুন করেছেন নারী। ৪ বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল।
তদন্তকারীরা আরো জানিয়েছেন, হাসান মানসিক ভাবে সুস্থ।
জেরায় ওই নারী পুলিশকে জানিয়েছেন যে, পুত্রের মাথা রান্না করে তিনি খেয়েছেন। কারণ পুত্র যাতে তার সঙ্গেই থাকে, তাই এই কাজ করেছেন তিনি। নারীর স্বীকারোক্তি শুনে হতবাক হয়ে গিয়েছেন তদন্তকারীরা।
সূত্র: ডেইলি মেইল, ইন্ডিয়া টাইমস