ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় বিভিন্ন ঘটনা (২৯ মে)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৩২৮ – ফিলিপ ৫ ফ্রান্সের রাজমুকুট গ্রহণ করেন।
১৪৫৩ – কনস্টান্টিনোপল বিজয়: সুলতান দ্বিতীয় মুহাম্মদের নেতৃত্বে উসমানীয় সেনারা ৫৩ দিন অবরোধের পর বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিনোপল জয় করে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সমাপ্তি ঘটে।
১৭২৭ – দ্বিতীয় পিটার রাশিয়ার জার হন।
১৮০৭ – মোস্তফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত।
১৮৭৪ – সুইজারল্যান্ডে সংবিধান কার্যকর হয়।
১৯০৩ – সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বেনোভিচ সস্ত্রীক নিরাপত্তা রক্ষীদের হাতে নিহত।
১৯৩৪ – তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোসফের স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী, কিউবারের অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বাতিল করা হয়।
১৯৩৫ – হেগ জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৩৭ – স্পেনে গৃহযুদ্ধ চলার সময় রিপাবলিকানদের জঙ্গিবিমান জার্মানির একটি জাহাজে আঘাত হানে।
১৯৪৮ – আরব-ইসরায়েলি যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের পরিচালিত প্রথম শান্তিরক্ষা মিশন।
১৯৫৩ – তেনজিং নরগেএবং এডমন্ড হিলারী যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। দুজনের মধ্যে তেনজিং নরগে প্রথমে শৃঙ্গে উঠেছিলেন।
১৯৫৪ – পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কর্তৃক একে ফজলুল হকের নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্টের মন্ত্রিসভা বাতিল ঘোষণা করা হয়।
১৯৫৯ – শার্ল দ্য গল ফ্রান্সে জাতীয় নিরাপত্তামূলক সরকার গঠন করেন।
১৯৬৩ – ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ২২ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৬৮- ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব ইউরোপিয়ান কাপ জয় করে।
১৯৭২ – তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিকসেন সৌভিয়েত ইউনিয়নে তার এক সপ্তাহব্যাপী সফর করেন।
১৯৯০ – বরিস ইয়েলৎসিন রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯০ – কর্ণফুলী সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়।
১৯৯১ – ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা।
১৯৯৩ – চতুর্থ এশিয়া প্যাসিফিক রেড ক্রস সম্মেলন পেইচিংএ সমাপ্ত হয়।
১৯৯৬ – কায়রোতে ৭টি আরব দেশের পরিবেশসংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯৯৬ – বেনজামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত।

জন্ম:
১৬৩০ – দ্বিতীয় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের রাজা।
১৮৬০ – স্যার মণীন্দ্র চন্দ্র নন্দী, কাশিমবাজারের মহারাজা ও মানবতাবাদী ব্যক্তিত্ব।
১৮৬৫ – রামানন্দ চট্টোপাধ্যায়, ঊনবিংশ শতকের বাঙালি সাহিত্যিক ও ‘প্রবাসী’ ও ‘মডার্ন রিভিউ’ এর সম্পাদক।
১৮৬৮ – দ্বিতীয় আবদুল মজিদ, সর্বশেষ উসমানীয় খলিফা।
১৮৯৪ – ইয়োজেফ ফন স্টার্নবের্গ, অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৯০৩ – বব হোপ, মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী, মল্লক্রীড়াবিদ ও লেখক।
১৯০৫ – হীরাবাঈ বরোদাকর, হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীতশিল্পী।
১৯১৪ – তেনজিং নোরগে, নেপালী শেরপা, এডমন্ড হিলারির সঙ্গে যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেন।
১৯১৭ – জন এফ. কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি।
১৯২১ – বিশিষ্ট বাঙালি শিল্প ব্যক্তিত্ব সাধন দত্ত।
১৯২৫ – অমলেন্দু বিশ্বাস, বাংলাদেশি যাত্রা অভিনেতা ও পরিচালক।
১৯২৯ – পিটার হিগস, ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটাস অধ্যাপক।
১৯৪০ – ফারুক আহমদ খান লেগারি, পাকিস্তানি রাজনীতিবিদ এবং অষ্টম প্রেসিডেন্ট।
১৯৪১ – অরুণাভ সরকার, বাংলাদেশি কবি, কলাম লেখক, সাহিত্য সম্পাদক ও মুক্তিযোদ্ধা।
১৯৫২ – হুমায়ুন ফরিদী, বাংলাদেশি অভিনেতা।
১৯৮৪ – নিয়া জ্যাক্স, মার্কিন পেশাদার কুস্তিগীর, মডেল এবং বডিবিল্ডার।
১৯৯৩ – মাইকা মনরো, মার্কিন অভিনেত্রী এবং পেশাদার কাইটবোর্ডার।

মৃত্যু:
১২৫৯ – ডেনমার্কের রাজা দ্বিতীয় ক্রিস্টোফার।
১৪৫৩ – উলুবাতলি হাসান, অটোমান সুলতান দ্বিতীয় মুহাম্মদের অধীন একজন তিমারলি সিপাহি।
১৮২৯ – হামফ্রে ডেভি, ব্রিটিশ আবিষ্কারক এবং প্রখ্যাত রসায়নবিদ।
১৮৯২ – বাহাউল্লাহ, বাহাই ধর্ম-এর প্রতিষ্ঠাতা।
১৯৪২ – জন ব্যারিমোর, আমেরিকান অভিনেতা।
১৯৭১ – পৃথ্বীরাজ কাপুর, ভারতের থিয়েটার ও চলচ্চিত্র অভিনেতা ও ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠাতা।
১৯৭৭ – সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বাঙালি, একজন ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
১৯৭৯ – ম্যারি পিকফোর্ড, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক।
১৯৮১ – চীনের মহান বিপ্লবী পথিকৃৎ ড. সান ইয়াত সেনের বিধবা সন ছিং লিন।
১৯৮৭ – চৌধুরী চরণ সিং, ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী।
২০০৪ – আঞ্জুমান আরা বেগম, একুশে পদক বিজয়ী বাংলাদেশি সংগীতশিল্পী।
২০১০ – ডেনিস হপার, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, আলোকচিত্রী ও চিত্রশিল্পী।
২০১৭ – মানুয়েল নরিয়েগা, পানামার সাবেক রাজনীতিবিদ ও সৈনিক।
২০২১ – টারজান খ্যাত হলিউড তারকা জো লারা। বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি ধ্রুপদী সংগীতশিল্পী ড.দেবব্রত সিংহ ঠাকুর।

দিবস:
সেনাবাহিনী দিবস (আর্জেন্টিনা)।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।
বিশ্ব বিস্কুট দিবস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *