ইতিহাসের আজকের দিনের উল্লেখযোগ্য বিভিন্ন ঘটনা (১০ মে)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:
ঘটনাবলি:
১৫০৩ – কলম্বাস কেম্যান দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন।
১৮৫৭ – ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু : সিপাহী বিপ্লব।
১৯১৬ – আমস্টারডামে শিপপোর্ট জাদুঘর খোলা হয়।
১৯৩৩ – বার্লিনের রাজপথে ফ্যাসিস্ট হিটলারের নাৎসি বাহিনী প্রায় সব বিশ্বখ্যাত লেখকের বই পুড়িয়ে দেয়।
১৯৪০ – জার্মান বাহিনী হল্যান্ড, বেলজিয়াম ও লুক্সেমবার্গ আক্রমণ করে।
১৯৪১ – ব্যাপক বোমা বর্ষণের ফলে লন্ডনের হাউস অব কমন্স ধ্বংস হয়।
১৯৭২ – বাংলাদেশ আইএমএফের সদস্যপদ লাভ করে।
জন্ম
১৭৬০ – ফরাসি জাতীয় সঙ্গীতের গীতিকার ক্লদ জোসেফ রুজে দ্য লিল।
১৭৭৪ – ভারতের আধুনিক চিন্তার অগ্রনায়ক রাজা রামমোহন রায়।
১৮৬৩ – উপেন্দ্রকিশোর রায় চৌধুরী বাঙালি লেখক, বাংলা মুদ্রণের পথিকৃৎ।
১৯০৫ – কণ্ঠশিল্পী পঙ্কজ মল্লিক।
১৯৭৪ – সিল্ভ্যাঁ উইল্টর্ড, ফরাসি ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
১৯৮৫ – সাহিত্যিক প্রমথনাথ বিশী।
১৯৯৮ – গজল সম্রাট তালাত মাহমুদ।