ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় গুরুত্বপূর্ণ কিছু ঘটনা (৭ মে)

পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

ইতিহাস
১৮০৮ – স্পেনের জনগণ নেপোলিয়ন বোনাপার্টের দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে।

১৮৩২ – গ্রিসকে স্বাধীন রাজ্য ঘোষণা।

১৯১৫ – প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা আমেরিকায় ‘লুসিতানিয়া’ জাহাজ ডুবিয়ে দেয়।

১৯২৩ – অমৃতসরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।

১৯২৯ – লাহোরে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু হতাহত।

১৯৪১ – মিত্রশক্তির কাছে জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণ।

১৯৪৮ – জাতিসংঘের বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা।

১৯৫৪ – দিয়েন বিয়েন ফু-র পতনের ফলে ভিয়েতনাম ফরাসি শাসন থেকে মুক্ত।

জন্ম

১৭৭০ – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইংরেজ কবি।

১৮১২ – রবার্ট ব্রাউনিং, ইংরেজ কবি।

১৮৪০ – পিওৎর চাইকোভস্কি, রুশ সংগীতজ্ঞ।

১৮৬১ – মতিলাল নেহরু, আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা।

১৮৬৭ – ভাদিস্লাভ স্ট্যানিশস্লাভ রেইমন্ট, পোলিশ কথাসাহিত্যিক।

১৮৮১ – উইলিয়ামস পিয়ারসন, রবীন্দ্র সাহিত্যের অনুবাদক।

১৮৮৯ – গ্যাব্রিলা মিস্ত্রাল, লেখক।

১৮৯২ – মার্শাল জোসিপ ব্রজ টিটো, যুগোস্লাভিয়ার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপ্রধান।

১৮৯৩ – ফিরোজ খান নুন, পাকিস্তানি রাজনীতিবিদ, পাকিস্তানের সপ্তম প্রধানমন্ত্রী।

১৯৩১ – সিদ্দিকা কবীর, বাংলাদেশি পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ।

১৯৪৩ – পিটার কেরি, অস্ট্রেলীয় ঔপন্যাসিক ও ছোটগল্পকার।

মৃত্যু

১৯০৯ – হের্মান অস্ট্‌হফ, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯৪১ – স্যার জেমস ফ্রেজার, স্কটিশ নৃতাত্ত্বিক ও শিক্ষাবিদ (জ. ১৮৫৪)।

১৯৭১ – রণদাপ্রসাদ সাহা, বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক এবং দানবীর।

১৯৯৩ – অজিতকৃষ্ণ বসু, সংগীতজ্ঞ ও ব্যঙ্গ সাহিত্যস্রষ্টা।

দিবস

বিশ্ব হাঁপানি দিবস

ইঞ্জিনিয়ার্স ডে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *