BigNews: সুপ্রিমকোর্টে ধাক্কা খেলেন পার্থ চট্টোপাধ্যায়, আবেদনে ধরা পড়ল ত্রুটি

খবরের শিরোনামে এই মুহূর্তে জায়গা করে নিয়েছে SSC দুর্নীতি। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির খবর এসেছে প্রকাশ্যে। হাইকোর্টের নির্দেশে এখন কালঘাম ছুটছে বাংলার কিছু তাবড় নেতার।

রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি SSC নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় কে চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে। কিন্তু বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদনে ধরা পড়েছে ত্রুটি।

আর সেই কারণে দেশের শীর্ষ আদালতে সেই আবেদনের শুনানি হচ্ছে না বলে সূত্রের খবর। মন্ত্রীমশাইকে সেই আবেদন ত্রুটি মুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। সংশোধনী আবেদন জমা হওয়ার পর গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত,এসএসসি নিয়োগে দু্র্নীতি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে৷ তাঁর মেয়েকে স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে িদতে তিনি প্রভাব খাটিয়েছেন, এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে মঙ্গলবার সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ অভিযোগের সত্যতা প্রমাণ হলেই সিবিআই পূর্ণাঙ্গ তদন্ত করবে বলেও জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *