OMG! ২৬ দিনে ৪০ মাইল পথ পাড়ি দিয়ে প্রাক্তন মালিকের বাড়িতে কুকুর, দেখে উচ্ছসিত সকলে

উত্তর আয়ারল্যান্ডে নিখোঁজের হওয়ার ২৬ দিন পর ৪০ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে প্রাক্তন মালিকের বাসায় গিয়েছে একটি
কুকুর।

হারিয়ে যাওয়া কুকুর এবং বিড়ালদের সন্ধানের জন্য কাজ করা একটি সংস্থা ‘লস্ট পস এনআই’ জানায়, নতুন একটি পরিবার তাকে দত্তক নেওয়ার পর ‘কুপার’ নামের কুকুরটি তাদের কাছ থেকে পালিয়ে তার প্রাক্তন মালিকের কাছে চলে যায়।

নতুন মালিক ‘ডুঙ্গানন’ শহরে তাদের বাড়িতে পৌঁছানোর মুহুর্তে কুপার গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। অনুসন্ধানকারীরা অনেক খোঁজাখুঁজি করলেও কুপার তাদের চোখ এড়িয়ে তার প্রাক্তন মালিকের কাছে যেতে সক্ষম হয়।

কুপার ‘টোবারমোরে’ তার প্রাক্তন মালিকের বাসায় পৌঁছানোর পর তাকে উদ্ধার করা হয়।কুকুরটির দীর্ঘ যাত্রায় কিছুটা ওজন কমলেও সে দ্রুতই সেরে উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *