OMG! প্রাক্তন মিস ইংল্যান্ড মেক্সিকোর কারাগারে, হতে পারে ২০ বছরের জেল

জেনিফার ইয়াংক মাত্র ১৭ বছর বয়সে মিস ইংল্যান্ডের মুকুট জিতেছিলেন। বর্তমানে মাদককাণ্ডে ধরা পড়ে মেক্সিকো সিটির একটি কারাগারে বিচারের জন্য অপেক্ষা করছেন। দোষী সাব্যস্ত হলে মাদক চোরাচালানের দায়ে জেনিয়ার ইয়াংকের ২০ বছর জেল হতে পারে। খবর ডেইলি মেইলের।
মেক্সিকো পুলিশ গত বছরের আগস্টে কানকান বিমানবন্দরে ১৩ কেজি (কেটামিন) মাদকসহ জেনিফার ইয়াংককে গ্রেফতার করে। মাদক নিয়ে আমস্টারডম থেকে মেক্সিকো যাচ্ছিলেন তিনি। জব্দকৃত মাদকের দাম প্রায় আড়াই লাখ ইউরো।
জার্মানির বার্লিনে জন্মগ্রহণ করা ৩৩ বছর বয়সি এই মডেল ইংল্যান্ডের ডার্বিশায়ারে বড় হয়েছেন। ২০০৭ সালে ১৭ বছরে মিস ইংল্যান্ড সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
শুক্রবার ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, মাদকসহ গ্রেফতারের পর জেনিফার কানকুনের একটি জেলে কয়েক মাস কাটিয়েছেন। ফেব্রুয়ারিতে মেক্সিকো সিটির কাছে একটি কারাগারে তাকে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই জেলেই রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের জেল হতে পারে তার।
এদিকে সাবেক এই মিস ইংল্যান্ডের গ্রেফতারের বিষয়ে কিছুই জানতেন না তার মা অ্যাঞ্জেলা। তিনি জানান, এতদিন জানতেন তার মেয়ে মেক্সিকোতে ঘুরতে গেছে। কিন্তু কয়েকদিন আগেও যখন তার জন্মদিনে জেনিফার ফোন করেনি, তখনই খটকা লাগে তার। তারপরই জানতে পারেন পুরো ঘটনা।
তার কথায়, জন্মদিনে মেয়ে যেখানেই থাকুক, তাকে ফোন করে শুভেচ্ছা জানায়। তা না করায়, মেয়ের বন্ধুকে ফোন করেন তিনি। তখনই জানতে পারেন জেলে রয়েছে তার মেয়ে।