OMG! হঠাৎ দুর্ঘটনায় চলার ক্ষমতা হারালেন তরুণী, কোলে তুলে সাত পাক ঘুরলেন বর

সাধারণত বিয়ে নিয়ে হবু বর-কনেরই অনেক স্বপ্ন থাকে। থাকে অনেক পরিকল্পনা। কিন্তু অনেক সময়েই ভেস্তে যায় সেই পরিকল্পনা। তবে এই বর-কনে সে সবের তোয়াক্কা করেননি। পরিস্থিতির সামনে হার মানেননি। অনেক বাধা পাশ কাটিও তারা তাদের স্বপ্ন সার্থক করেছেন।
ঐ বর-কনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে দেখা গেছে, কনেকে কোলে তুলে সাত পাক ঘুরছেন বর। সেই কারণ জানিয়েছেন কনে নিজেই।
কনে বিয়ের ঠিক ৪৫ দিন আগে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। চলার শক্তি হারিয়ে ফেলেন। সে সময় অস্ত্রোপচার খুব প্রয়োজনীয় ছিল। অগত্যা বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয় দুই পরিবার। দুই মাস বিয়ে পিছিয়ে দেওয়া হয়।
অস্ত্রোপচারের পরেও ঠিকভাবে চলতে পারেননি তরুণী। এ দিকে দুমাস কেটে যায়। আর কতদিনই বা অপেক্ষা করবেন তারা? শেষ পর্যন্ত ঠিক করেন, দ্বিতীয় বার নির্ধারিত দিনেই বিয়ে করবেন। শেষ পর্যন্ত তা-ই করেন।
কিন্তু বিয়ের সময়েও চলার ক্ষমতা ফিরে পাননি তরুণী। তাই তাকে কোলে তুলেই সাতপাক ঘোরেন বর। পালন করেন বিয়ের সব রীতি।
কনে তার ভিডিওতে লেখেন, ‘আমি জানি রূপকথার গল্প সত্যি হয়, কারণ তুমি রয়েছ আমার পাশে।’ দেখে বর-কনেকে কুর্নিশ জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। প্রথম কমেন্টটি করেছেন বরই। তিনি লিখেছেন, ‘সারাজীবন এ ভাবেই ভার তুলব। এত শারীরিক কসরত কি এমনি এমনি করি!’
অনেকেই লেখেছেন, এই ভিডিও দেখে আমির খানের ‘মন’ ছবির কথা মনে পড়ে গেছে। যেখানে ছবির শেষে প্রতিবন্ধী নায়িকা (মনীষা কৈরালা)-কে কোলে তুলে সাতপাক ঘুরেছেন আমির।
খবর- আনন্দবাজার