Weather: অবশেষে বাংলায় ঝেপে আসছে বৃষ্টি, সুখবর দিলো হাওয়া অফিস

গত সাত বছরের রেকর্ড ছুঁয়ে ফেলল কলকাতার গরম। টানা আটদিন একটানা তাপমাত্রার পারদ রইল ৪০ ডিগ্রির আশপাশে। শেষ সাত বছর আগে এপ্রিল মাসে কলকাতায় এমন গরম পড়েছিল।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত আট দিন কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। কখনও তা চল্লিশের গণ্ডি পেরিয়ে গেছে। কখনও পারদ ঠেকেছে চল্লিশের একেবারে দোরগোড়ায়।

এর মধ্যেই সুখবর দিলো কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস অনুযায়ী, অবশেষে পবিত্র ঈদুল ফিতরের আগেই নামতে পারে স্বস্তির বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানায়, বৃষ্টির ফলে তাপমাত্রা কয়েক দিনের তুলনায় অনেকটাই কমবে। এদিকে, শুক্রবার (২১ এপ্রিল) দুপুর থেকেই বৃষ্টির আভাস পাচ্ছে কলকাতাবাসী।

বৃষ্টির ফলে স্থানভেদে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্ৰি পর্যন্ত কমতে পারে বলে আশ্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সুতরাং শুক্রবারের পর থেকে কলকাতার গড় তাপমাত্রা হতে পারে ৩৪ থেকে ৩৬ ডিগ্ৰি সেলসিয়াস।

জানা যায়, গত কয়েক দিন ধরে পশ্চিবঙ্গের অধিকাংশ এলাকার তাপমাত্রা এতটাই বেশি ছিল যে, দুপুরে পর থেকে কেউই বাড়ির বাইরে বেরোতে পারছিল না। তাছাড়া, কেউ যদি বিশেষ কাজে বাড়ির বাইরে বের হতে চায়, তাহলে সঙ্গে অবশ্যই ছাতা, সানগ্লাস, ফুলহাতা জামা ছাড়াও পানির বোতল রাখার পরামর্শ দেন চিকিৎসকরা।

তবে শুক্রবার দুপুরের পর থেকে সূর্যের চোখ রাঙানি কমেছে। কোথাও, কোথাও ঝোড়ো বাতাসও বইছে বলে খবর পাওয়া গেছে। এদিন থেকেই আকাশ মেঘলা থাকবে, বিকেলে বিক্ষিপ্তভাবে বজ্রপাতসহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাছাড়া শনিবার (২২ এপ্রিল) ও রোববার (২৩ এপ্রিল) রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রপাতসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৬ ডিগ্ৰি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্ৰি সেলসিয়াস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *