CORONA: ফের হু হু করে বাড়ছে করোনা, ১ দিনে আক্রান্ত ১২ হাজার ছুঁই ছুঁই
April 21, 2023

ফের ভারতে হু হু করে বাড়ছে করোনা। গত ২৪ ঘন্টায় ভারতে ফের ১১৬৯২ টি নতুন কেস ধরা পড়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। আজ শুক্রবার প্রকাশিত হলো এমনি তথ্য। ইতিমধ্যে দেশজুড়ে একটিভ কেসের সংখ্যা পৌঁছে গেছে ৬৬,১৭০ এ।
ভারতে এখন মোট সংক্রামণের হার ০.১৫ শতাংশ। করোনা থেকে সুষ্ঠ হওয়ার হার ৯৮.৬৭ শতাংশ। বর্তমানে কোবিদ আক্রান্তের সংখ্যা ৪.৪৮ কোটি।
প্রসঙ্গত, কিছুটা স্থিমিত হলেও দেশজুড়ে এখনো রয়েছে করোনা প্রকোপ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও উঠে গেছে নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনিই বিভিন্ন স্টেষনে বাড়ছে ভিড়। বিশেষ করে কলকাতার মতোই জনবহুল মহানগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই প্রাথমিক অবস্থায় সরকার ও আমাদের সকলের উচিত প্রয়োজনীয় পদক্ষ্যেপ গ্রহণ করা।